দুর্গাকে খুঁজে প্রতিশোধ নিতে আজ বেরিয়েছেন ওঁরা, সঙ্গে মারাত্মক অস্ত্র!

তাই আজও আদিবাসী পুরুষেরা মহিলারমতো সাজেন। গায়ে থাকে শাড়ি, হাতে চুড়ি, মাথায় ঘোমটা। এই লোকনৃত্য ‘দাঁসাই’ তাঁদের সংস্কৃতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ প্রতিশোধ নিতে বেরিয়েছেন ওঁরা। ওঁরা মনে করেন তাঁদের রাজা মহিষাসুর। তাঁদের দাবি, মহিষাসুর শব্দটি আসলে ঠিক নয়। এই নাম আর্যরা দিয়েছে। তাঁদের রাজা হুদুড় দুর্গা। ‘দুর্গা’ (DURGA) আসলে উপাধি। যিনি দুর্গের অধিপতি তিনিই দুর্গা। আবার অনেকে মনে করেন, তাঁরা অসুর বংশের বংশধর। তাঁদের বিশ্বাস, ছল করে আর্য নারী  (দেবী) হত্যা করেছিলেন তাঁদের রাজাকে বা পূর্বপুরুষকে। কেড়ে নেওয়া হয়েছিল রাজ্য। আরও বিশ্বাস, রাজা একদিন ঠিক ফিরে আসবেন। তখন হবে যুদ্ধ। সেই যুদ্ধে রাজার সৈন্য হবেন তাঁরা। 

বিজয়া দশমীর দিনে তাঁরা বেরোন মাথায় ময়ূরের পালক বেঁধে। নিচে থাকে ধুতি বা শাড়িকে ধুতির মত করে পরা। আর হাতে থাকে বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র আসলে লাউয়ের খোলা। কিছুটা ধনুকের মত দেখতে। কিছুটা নয়। ওটা সত্যিই ধনুক। আর সেই ধনুকের দড়ি টেনে টেনে বাজানো হয়। শব্দ ওঠে রঙিন লাউয়ের খোলায়। পিঠে থাকে তুণ। রঙিন লাউয়ের খোলার ভেতর থাকে তির। এ যেন যুদ্ধের জন্য ‘ছদ্মবেশ’। চলতে থাকে ঝুঁকে দুলে দুলে নাচ। এই নাচ ‘ভুয়াং’ বলে পরিচিত। তাঁদের বিশ্বাস এখন তাঁদের সংস্কৃতি। তাঁদের ঐতিহ্য। 

প্রচলিত কথা, আর্যরা এলাকার দখল নেওয়ার পরে অনার্য পুরুষদের ওপর অত্যাচার চালাতেন। রক্ষা পেতেন কেবল নারীরা। তাই, অনার্য পুরুষগণ মহিলার ছদ্মবেশে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন জঙ্গলে। তাই আজও আদিবাসী পুরুষেরা মহিলার মতো সাজেন এই দিনে। গায়ে থাকে শাড়ি, হাতে চুড়ি, মাথায় ঘোমটা। এই লোকনৃত্য ‘দাঁসাই’ তাঁদের সংস্কৃতি।

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের