শুধুমাত্র স্নাতক পাশ যোগ্যতায় রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে চাকরির সুযোগ! হাতছাড়া করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের জন্য দারুণ খুশির খবর! সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত পাওয়া তথ্য অনুযায়ী, একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার পারসোনেল নিয়োগ করছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। কাজেই এই পদ গুলিতে আবেদন করে চাকরির সুযোগ হাত ছাড়া না করতে চাইলে প্রতিবেদন দেখে দ্রুত আবেদন করে ফেলুন।

পদের নাম
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার পারসোনেল এই দুই পদে কর্মী নিয়োগের তথ্য সামনে এসেছে।

মোট শূন্যপদ
সংশ্লিষ্ট দুই পদে আবেদনের জন্য মোট শূন্যপদ রয়েছে 36 টি।

শিক্ষাগত যোগ্যতা
প্রথমেই বলি, ডেটা এন্ট্রি অপারেটরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এই পদে আবেদন করতে হলে যেকোনও বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করার পাশাপাশি দ্রুত টাইপিং ও বেসিক কম্পিউটার নলেজ প্রয়োজন।

অন্যদিকে সফটওয়্যার পারসোনেল হিসেবে চাকরি করতে চাইলে প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স
সংরক্ষিত বিভাগের প্রার্থীরা ছাড়া সকল মহিলা ও পুরুষ প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।

মাসিক বেতন
ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিযুক্ত হলে মাসিক 16,000 টাকা এবং সফটওয়্যার পারসোনেল হিসেবে কাজে যোগ দিলে প্রতি মাসে 21,000 টাকা বেতন পাওয়া যাবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দফতরে চাকরি সুযোগ! এখনই আবেদন করুন

কীভাবে আবেদন করবেন?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ডেটা এন্ট্রি অপারেটর ও সফটওয়্যার পারসোনেল উভয় পদে চাকরির জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

উল্লেখ্য, রাজ্য পুলিশের দুই গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে চাইলে আগামী 18 দিনের মধ্যে অর্থাৎ 18 অক্টোবরের মধ্যে আবেদনপত্র পূরণ করে তা জমা করতে হবে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা