নগেন্দ্রপ্রসাদের গল্প নিয়ে পুজোয় হাজির ‘গোলন্দাজ’ দেব, মুক্তি পেল ট্রেলার

১৮৭৯ কলকাতা। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এক বাঙালি। সেই অজেয় মহানায়ক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলছেন ধ্রুব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, বাঙালির সেই ভুলে যাওয়া ইতিহাস নিয়ে আবারও মুখোমুখি ‘গোলন্দাজ’। এবার দুর্গা পুজোয় রুপোলি পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা দেব। শুক্রবার মুক্তি পেল দেব অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’-এর ট্রেলার।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। এরপর করোনার জেরে পিছিয়ে গিয়েছিল ছবি মুক্তি দিনক্ষন। অবশেষে চলতি বছর দুর্গাপুজোর বক্স অফিস দখলের লড়াইয়ে হাজির হচ্ছেন টলিউড তারকা দেব।

ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেব। অন্যদিকে শোভাবাজারের রানি এবং নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় রয়েছেন ঈশা সাহা। গোলন্দাজ ছবির সারপ্রাইজ প্যাকেজ হলেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে এই ছবিতে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। অন্যদিকে ইন্দ্রাশিস রায়ের দেখা মিলবে জিতেন্দ্রর চরিত্রে। নগেন্দ্র প্রসাদের ভাই তথা বন্ধু বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য। ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। এই পিরিয়ড ড্রামা পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

১৮৭৯ কলকাতা। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এক বাঙালি। সেই অজেয় মহানায়ক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলছেন ধ্রুব। ট্রেলার মুক্তির পাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইক, শেয়ার ও কমেন্টের পাশাপাশি প্রায় ৯৬ হাজার মানুষ দেখেছে এই ট্রেলারটি।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি