বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

জন্মাষ্টমীর পূর্ণলগ্নে রাধা-কৃষ্ণের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন বলিউডের স্বানামধন্য পরিচালক-প্রযোজক করণ জোহর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামায়ণের পর এবার বলিউডে রাধাকৃষ্ণের প্রেমকাহিনী। জন্মাষ্টমীর পূর্ণলগ্নে রাধা-কৃষ্ণের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন বলিউডের স্বানামধন্য পরিচালক-প্রযোজক করণ জোহর। যিনি প্রেম-সম্পর্ক-পারবারিক কাহিনী নিয়ে ছবি নির্মাণের জন্যেই বেশি পরিচিত। এবার তাঁর ছবিতে ফুটে উঠবে রাধা-কৃষ্ণের প্রেমলীলার কাহিনী।

খবর অনুযায়ী, ধর্ম প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘রাধাকৃষ্ণ’। আর ছবিটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নির্মাতা সচিন রবিকে। তিনি শুধু ছবিটি পরিচালনা করবেন না, কাহিনীও লিখবেন।তবে, এবার প্রশ্ন, ছবিতে রাধা ও কৃষ্ণের ভূমিকায় কারা অভিনয় করবেন? যদিও নির্মাতারা তারকাদের তালিকাটি সম্পূর্ণ গোপন রেখেছেন। শোনা যাচ্ছে, করণ জোহর অনেকদিন ধরেই রাধা-কৃষ্ণের কাহিনির ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাইছিলেন। কিন্তু তাড়াহুড়ো না করে, তিনি এমন একটি চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলেন, যা অত্যন্ত সংবেদনশীল হবে এবং এই ঐতিহাসিক কাহিনীটিকে সম্পূর্ণরূপে চিত্রনাট্যে তুলে ধরবে। রাধা ও কৃষ্ণের প্রেমই হবে ছবিটির কেন্দ্রবিন্দু।

তবে গল্পে তাঁদের প্রেমের পাশাপাশি কৃষ্ণের জন্ম থেকে কংস বধ পর্যন্ত যাত্রাপথও দেখানো হবে।অর্থাৎ দর্শকরা বড় পর্দায় কৃষ্ণের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ দেখতে পাবেন। শোনা যাচ্ছে, চলচ্চিত্রটি বড় পরিসরে নির্মিত হবে। এখানে গ্রাফিক্সের কিছু প্রদর্শনও দেখানো হবে। নির্মাতারা কৃষ্ণের জগৎ, সেই যুগের পরিবেশ, বিশাল সেট এবং গল্পের আবেগঘন দিকগুলিকে পর্দায় জীবন্ত করে  তোলার পরিকল্পনা করছেন। তবে, বাজেট এবং শুটিংয়ের বিবরণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক তথ্য় প্রকাশ করা হয়নি। এবার দেখা যাক, ছবিটি কবে নির্মিত হয় এবং রাধাকৃষ্ণের ছরিত্রে করণ জোহার কাদের বেছেছেন!

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউটাউনে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টারের ভূমিপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট