‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা আমাকে সন্তান হারানোর মতো যন্ত্রণা দিয়েছিল’: আমির খান

আদিত্য চোপড়া এতে অনেক টাকা ঢেলেছিলেন। তিনি একজন অসাধারণ প্রযোজক। তিনি ছবিটির জন্য অনেক কিছু করেছিলেন। এবং অবশ্যই, আমরা সবাই হতাশ হয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয়েছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’। ছবিটি ছিল টম হ্যাঙ্কসের ১৯৯৪ সালের ব্লকবাস্টার হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর আনুষ্ঠানিক ভারতীয় রিমেক। দর্শকমহলে ছবিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। যার ফল হয়ে ছিল ভয়ানক। আমিরের মতো সুপারস্টারের ছবি হলে হলে মাছি তাড়িয়েছে। কোনও দর্শকদের দেখা যায়নি। মাত্র ৭ দিনেই ছবিটি প্রেক্ষাগৃহে থেকে বিদায় নেয়। ছবিতে আমিরের অভিনয়, কাহিনী, সবটাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ছবিতে আরও অভিনয় করেছিলে ন করিনা কাপুর। ‘লাল সিং চড্ডা’-র ফ্লপ হওয়ার ধাক্কা সামলে উঠতে পারেননি আমির খান। এবার এই বিষয়ে প্রথম মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফএম) উপস্থিত হয়ে লাল সিং চাড্ডার ফ্লপ হওয়ার বিষয়ে খোলামেলা আলোচনা করলেন আমির।

তাঁর কথায়, ‘এই ব্যর্থতাটি আমার আগের ব্যর্থতা, বিজয় কৃষ্ণ আচার্যের ২০১৮ সালের অ্যাকশন অ্যাডভেঞ্চার ‘থাগস অফ হিন্দোস্তান’ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। যখন ‘থাগস’ ভাল চলেনি, আমি অবাক হইনি কারণ ছবিটি আমারও ভাল লাগেনি। তাই, দর্শক এবং আমি একই পক্ষে ছিলাম। কিন্তু আমার একটা জায়গায় খারাপ লেগেছিল, কারণ এর পেছনে অনেক পরিশ্রম ছিল আমার। আদিত্য চোপড়া এতে অনেক টাকা ঢেলেছিলেন। তিনি একজন অসাধারণ প্রযোজক। তিনি ছবিটির জন্য অনেক কিছু করেছিলেন। এবং অবশ্যই, আমরা সবাই হতাশ হয়েছিলাম। কিন্তু লাল সিং চাড্ডার ফ্লপ ছিল একটা দুর্ঘটনার মতো, যা আমি ধীর গতিতে ঘটতে দেখছিলাম। ‘লাল সিং চড্ডা’র ক্ষেত্রে আমার এখনও মনে হয়, এটি একটি খুব সুন্দর ছবি।’ এরপর প্রেক্ষাগৃহে কম দর্শকের উপস্থিতি নিয়ে আমির বলেন, ‘যদিও অনেকেই ‘লাল সিং চড্ডা’ পছন্দ করেছেন, আমি এটাও জানি যে অনেকেই ছবিটি ঠিকভাবে বুঝতে পারেননি। তাই, যদি ছবিটি সফল না হয়ে থাকে, তার অর্থ দর্শক এর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি।’ এরপর তিনি ‘লাল সিং চড্ডা’-র ২০০ কোটি টাকার বাজেটে কীভাবে অতিরিক্ত খরচ হয়েছিল, তা নিয়ে বলেন, ‘আমার পরপর অনেকগুলি ছবি সফল হওয়ায় আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। তাই আমি ভেবেছিলাম, ছবিটি সহজেই ৩০০ কোটি টাকা আয় করে ফেলবে। আদর্শগতভাবে, আমার উচিত ছিল আমার প্রোডাকশন টিমের সঙ্গে বসে তাদের বলা যে এটি কোনও মূলধারার ছবি নয়। তাহলে আমরা এর পরিধিটা কী, তা বুঝে নিতে পারতাম। আমাদের সর্বনিম্ন বাজেটটা ধরা উচিত ছিল, এবং অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত ছিল না।’

এরপর অভিনেতা ‘লাল সিং চড্ডা’-র ফ্লপকে সন্তান হারানোর সঙ্গে তুলনা করে বলেন, ‘যখন ‘লাল সিং’ চলেনি, আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমি খুব দুঃখিত, হতাশ এবং শোকাহত হয়েছিলাম। প্রথম কয়েক মাস এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল, তারপর নিজেকে এর থেকে বের করে আনি। আমার মনে হয় আমি এমনই। আমি আমার আবেগ দমন করার চেষ্টা করি না। আমার জন্য অনুভব করাটা খুব জরুরি। আমি যা অনুভব করি, নিজেকে তা অনুভব করার সুযোগ দিই।’ এরপর অভিনেতা বলেন, ‘লাল সিং চড্ডা’-র ব্যর্থতার মাঝে একমাত্র আশার আলো ছিল তার পরিবারের উপস্থিতি। ‘লাল সিং’ যখন সফল হল না, আমার বোনেরা (নিখাত ও ফারহাত খান) আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমার মা (জিনাত হুসেন) আশেপাশেই ছিলেন। আমার ছেলেমেয়েরা (জুনায়েদ, ইরা ও আজাদ খান ) বেড়াতে আসত। কিরণ (রাও, প্রাক্তন স্ত্রী) মাঝে মাঝে আসত।’ ‘লাল সিং চড্ডা’র চিত্রনাট্য লিখেছিলেন অতুল কুলকার্নি এবং এতে অভিনয় করেছিলেন করিনা কাপুর , মোনা সিংহ, মানব ভিজ, নাগা চৈতন্য এবং অন্যান্যরা। আমির খান প্রোডাকশনস, প্যারামাউন্ট পিকচার্স এবং ভায়াকম১৮ স্টুডিওস প্রযোজিত ২০০ কোটি টাকা বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মাত্র ১৩০ কোটি টাকা আয় করেছিল। তবে, নেটফ্লিক্সে এটি ব্যাপক ভালোবাসা অর্জন করে। বর্তমানে আমির ব্যক্তিগত জীবনের জন্যে শিরোনামে আছেন। সম্প্রতি তাঁর প্রেমিকা গৌরী স্প্রাটের হাতে বড় হীরের আংটি দেখে অনেকেই ভেবেছেন যে, অভিনেতা গৌরীর সঙ্গে বাগদান সেরে নিয়েছেন।

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?