‘আমিরের লাল সিং চাড্ডা একটি বাজে ছবি, তাই মানুষ দেখেনি’, বিস্ফোরক অনুপম খের

আমি বয়কট প্রবণতার পক্ষে নই, কিন্তু আপনি কাউকে তাঁরা যা করতে চায় তা থেকে আটকাতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতের সমার্থক শব্দ বিতর্ক! গত কয়েক মাস ধরে বিতর্কের সম্মুখীন হয়েছে একাধিক সুপারস্টারদের নতুন ছবি। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘পাঠান’-এর মতো বেশ কয়েকটি বড় বাজেটের ছবি ঘিরে উঠেছে “বয়কট” ট্রেন্ড। যদিও “বয়কট” উপেক্ষা করেই বক্সঅফিসে দারুণ রোজগার করেছে, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘পাঠান’। কিন্তু আমির খানের ‘লাল সিং চাড্ডা’-উপর ‘, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘পাঠান’ ট্রেন্ডের কোপ বেশ ভালমতোই পড়েছিল। যার ফলে মুক্তির ১-২ দিনের মধ্যেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবি। ১০ কোটিও রোজগার করতে পারেনি লাল সিং চাড্ডা।

সম্প্রতি ‘বয়কট বলিউড’ প্রবণতা সম্পর্কে মুখ খুললেন অভিনেতা অনুপম খের। এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই প্রবণতা কোনও ছবিকেই প্রভাবিত করবে না। আপনার ফিল্ম ভালো হলে চলবে কিন্তু আপনার ফিল্ম খারাপ হলে সেটা নিশ্চয়ই প্রভাবিত করবে কিন্তু তা ট্রেন্ডের কারণে নয়। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে।” এছাড়াও এদিন অনুপম খের, আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’কে কেন বয়কটের মুখোমুখি হতে হল, সেই সম্পর্কেও মুখ নানা কথা বলেছেন। তাঁর মতে, “লাল সিং চাড্ডা একটি দুর্দান্ত ছবি ছিল না। এটি যদি একটি দুর্দান্ত চলচ্চিত্র হত তবে কোনও শক্তি এটিকে হিট করা থেকে আটকাতে পারত না। আমিরের পিকে সত্যিই ভালো কাজ করেছে। মূল বিষয় হল আপনাকে সত্যকে মানতে হবে।”

কীভাবে বয়কটের প্রবণতা শেষ করা যায় সে সম্পর্কে অভিনেতা এএনআইকে বলেন, “আমি বয়কট প্রবণতার পক্ষে নই, কিন্তু আপনি কাউকে তাঁরা যা করতে চায় তা থেকে আটকাতে পারবেন না। কিন্তু আপনার পণ্য ভালো হলে দর্শক নিজে থেকেই আপনাকে খুঁজে নেবে।” অভিনেতা ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে তাঁর চিন্তাভাবনাও শেয়ার করেছেন। বলেছেন, “এটি চাকরির একটি দুর্দান্ত স্রষ্টা। সময়ের সঙ্গে সঙ্গে যুগ বদলে গিয়েছে। গত দুই বছরে যখন মহামারী হয়েছিল, তখনই পৃথিবী বদলে গেছে। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে দর্শকদের মানসিকতা, চিন্তার প্রক্রিয়া।”

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক