আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একসঙ্গে মুক্তি পাবে অনেকগুলি ছবি ‘আয় খুকু আয়’ মুক্তির দিন পিছলো

নিজস্ব প্রতিনিধিঃ দিন পরিবর্তিত হল জিতের প্রযোজনায় শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ ছবি মুক্তির। ২৭ মে ছবিটি মুক্তির কথা ছিল। বাবা-মেয়ের নতুন এক জুটিকে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শক কিন্তু জানা যাচ্ছে যে একই সময়ে আরও অনেকগুলি ছবি মুক্তি পাওয়ায় দিন পিছনো হচ্ছে এই ছবি মুক্তির। আগামী মাসে অর্থাৎ ১৭ জুন মুক্তি পাবে ‘আয় খুকু আয়’। ২৭ মে মুক্তি পাবে একসঙ্গে তিন তিনটি বাংলা ছবি । ‘চিনেবাদাম’, ‘শবর’, ‘ভয় পেয়ো না’ মুক্তি পাচ্ছে।

পিতৃ দিবসের প্রাক্কালে মুক্তি পাচ্ছে ছবিটি। এককথায় কিছু নতুনত্ব থাকছেই ছবি মুক্তি ঘিরে। প্রস্থেটিক মেকআপে এক অন্যভাবে দেখতে পাবেন দর্শক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বাবা-মেয়ের সম্পর্কের এক অদ্ভুত সমীকরণ দেখতে পাবেন দর্শক। মেয়ের ভূমিকায় দেখা যাবে রাণী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়কে। রয়েছেন সৃজিত ঘরণী রফিয়াত রশিদ মিথিলা। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ও মিথিলা। স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের দুজনকে। নিম্নবিত্ত পরিবারে এক একা বাবার মেয়েকে বড় করে তোলার গল্প বলবে এই ছবি। এছাড়াও ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, রাহুল দেব বোস প্রমুখ। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। 

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ