এই মুহূর্তে




জমজমাট প্রিমিয়ারের পর মুক্তি পাচ্ছে ‘অভিযাত্রিক’

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের অপুর সংসার’। সেই ছবির গল্প যেখানে শেষ শুভ্রজিৎ মিত্রের ছবি অভিযাত্রিক শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই। সত্যজিৎ রায়ের জন্মশত বর্ষে এছবির মুক্তি যেন সিনেপ্রেমীদের কাছে এক বড় পাওনা। 

অপুর সংসার-এ দেখা গিয়েছিল ছেলে কাজলকে  নিয়ে বেরিয়ে যেতে অপুকে। অভিযাত্রিক-য়ে অপু ও তাঁর ছেলে কাজলের কথাই উঠে আসবে। ছেলেকে নিয়ে ঘরে ফিরবেন অপু। বাবা ছেলের সম্পর্কই এই ছবির মূল উপজীব্য।

মধুর ভাণ্ডারকরের প্রযোজনায় এই ছবিতে  অপুর ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। অপর্ণার চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। অপুর বন্ধু শঙ্করের ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।

বাবা ছেলের সম্পর্কের গল্পে দর্শক বাস্তব জীবনের বাবা ছেলেকে আরও একবার একসঙ্গে অভিনয় করতে দেখবেন। এর আগে গানের ওপারে– তে তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখেছিলেন দর্শক। 

এছাড়াও বউরাণীর ভূমিকায় রয়েছেন তনুশ্রী শঙ্কর, লীলার ভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, কাজলের ভূমিকায় আছে আয়ুস্মান মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। 

ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবি সমাদৃত হয়েছে। সর্বত্রই প্রশংসিত হয়েছে ‘অভিযাত্রিক’। শুক্রবার ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে হল এই ছবির প্রিমিয়ার। ছিল ছবির পুরো টিম। এক কথায় তারার হাট বসেছিল এদিন 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ