এই মুহূর্তে

‘হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীদের পিটিয়ে যাও’, তালিবান সরকারের সঙ্গে ‘দানবের’ তুলনা স্বরা ভাস্করের

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে আফগানিস্তানের মসনদে বসার পর থেকেই সে দেশের মহিলাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে অত্যাচারী তালিবান সরকার। মেয়েদের পড়াশোনা, চাকরি, খেলাধূলো সবটা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মেয়েদের যাতে বাইরে উঁকি-ঝুঁকি মেরে কেউ দেখতে না পারে, সেই কারণে প্রতিটি বাড়ির দেওয়াল দীর্ঘ করে দিয়েছে। তবে সম্প্রতি মহিলাদের বিরুদ্ধে যে নতুন ও কড়া আইন জারি করেছে ক্ষমতাসীন তালিবান সরকার, তা নিয়ে গোটা বিশ্বে হৈচৈ পড়ে গিয়েছে। নতুন আইনে, স্বামী দের স্ত্রী-সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কার্যত ‘বৈধতা’ দেওয়া হয়েছে। তবে মারধরের ফলে যদি হাড় ভাঙে বা গুরুতর আঘাত লাগে, সে ক্ষেত্রে শাস্তির বিধানও রাখা হয়েছে। এর অর্থ করলে এটাই দাঁড়ায় যে, ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রী ও সন্তানদের পেটাতে পারে সমস্ত আফগান পুরুষ। এই আইনটি প্রকাশ্যে আসার পর থেকেই গোটা বিশ্বে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও।

তিনি আফগানিস্তানে তালিবান সরকারের দ্বারা নতুন আইন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তালিবান সরকারের নতুন আইনের বিধানগুলির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে স্বরা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবাস্তব! সত্যি বলতে, মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট নমুনাগুলির মধ্যে এটি একটি, নিষ্ঠুর এবং নৃশংস, দানব সমতুল্য তালিবান। মানবতা এবং তারা যে ধর্মের প্রতিনিধিত্ব করে, তার প্রতি অপমান। একেবারেই ঘৃণ্য।’ এই আইনের বিরোধিতা করে অভিনেত্রী গওহর খানও লিখেছেন, ‘ঘৃণ্য।’

আসলে তালিবান সরকার সম্প্রতি একটি নতুন ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করেছে। এই ৯০ পাতার আইনে স্বাক্ষর করেছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। পশতু ভাষায় এই দণ্ডবিধির নাম ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’, যার অর্থ আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলি। ইতিমধ্যেই এই নথি আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নতুন আইনে অপরাধ ও শাস্তির ক্ষেত্রে একাধিক স্তরভিত্তিক শ্রেণিবিন্যাস করা হয়েছে। এতে অপরাধী ‘মুক্ত’ না ‘দাস’ এই পরিচয়ের উপর নির্ভর করে শাস্তির মাত্রা আলাদা হবে। আইনে বলা হয়েছে, কোনও স্বামী যদি ‘অতিরিক্ত শক্তি’ প্রয়োগ করে স্ত্রীর দৃশ্যমান আঘাত বা হাড় ভাঙার কারণ হন, তাহলে তাঁর সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে শর্ত রাখা হয়েছে, স্ত্রীকে আদালতে নির্যাতনের প্রমাণ দিতে হবে। আরও বলা হয়েছে, নির্যাতিত মহিলা সম্পূর্ণ হিজাব পরা অবস্থায় বিচারকের সামনে তাঁর আঘাত দেখাতে পারবেন। তবে সে সময় তাঁর সঙ্গে স্বামী বা পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি, স্বামীর অনুমতি ছাড়া কোনও বিবাহিত মহিলা আত্মীয়ের বাড়িতে গেলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। এই দণ্ডবিধিতে আফগান সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—উলামা, আশরাফ, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। একই অপরাধের ক্ষেত্রে শাস্তি নির্ধারিত হবে অভিযুক্তের সামাজিক অবস্থানের উপর, অপরাধের তীব্রতার উপর নয়। যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না নাম-ছবি-কণ্ঠস্বর, কাজলকে সুরক্ষাকবচ দিল হাইকোর্ট

ছেড়ে গিয়েছে মা, দুঃখ কাটাতে পুতুলকে আঁকড়ে ধরল বাঁদর ছানা

আমেরিকার হামলা মোকাবিলায় যৌথ মহড়া শুরু রুশ ও ইরান সেনার

৬,৬০৬ কোটির বিটকয়েন জালিয়াতি মামলায় জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

জামিনের আবেদন খারিজ, ধর্ষণ ও নির্যাতনের মামলায় জেলে পাঠানো হল হিরো আলমকে

১৯ বছর পর ভারতে আসছেন শাকিরা, মুম্বই-দিল্লি জুড়ে একাধিক কনসার্ট, দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 2
Goals
Goal at 4' & 32'
Live Score 0 - 2
Match Status Ayush Dev Chhetri (FC Goa) Yellow Card at 25'
Powered by Ei Muhurte