ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবে বলিউডের ৩ গায়ক

সূত্রের খবর, আগামিকাল ভারত-পাকিস্তান প্রি-ম্যাচ শোতে বলিউডের তিনজন জনপ্রিয় গায়ক পারফর্ম করবেন। থাকবেন সুপারস্টার সলমান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৭ বছর পর ভারতের মাটিতে পা রাখছে ভাতের চিরশত্রু দল পাকিস্তান। গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। গত রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের এখন জয়জয়কার। ৪ বছর পর বিশ্বকাপের শিরোপা এবার ভারতেই আসুক, সেটাই চায় প্রত্যেক ভারতীয়। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সামনে এবার পাকিস্তান। আরও একটি কঠিন পথ পেরোতে হবে ভারতকে। আগামিকাল চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন ভারতীয় সব ক্রিকেট বাঘরা।

ইতিমধ্যেই ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অনেক উন্মাদনা তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। সেজে উঠেছে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে ম্যাচের শুভ উদ্বোধনের আগেই ভক্তদের বাড়তি উত্তেজনা দেবে বলিউড তারকারা। সূত্রের খবর, আগামিকাল ভারত-পাকিস্তান প্রি-ম্যাচ শোতে বলিউডের তিনজন জনপ্রিয় গায়ক পারফর্ম করবেন। থাকবেন সুপারস্টার সলমান খান। একই মঞ্চে দুই শত্রু সলমান খান এবং অরিজিৎ সিং মুখোমুখি হবেন। যদিও দিন কয়েক আগে অরিজিতের সলমানের বাড়ি থেকে বেরোনোর পরেই গুঞ্জন উঠেছিল যে, ৯ বছরের দ্বন্দ্ব শেষ তাহলে সলমন অরিজিতের। শোনা যাচ্ছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) হাই-প্রোফাইল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ প্রতিযোগিতার আগে দেশের সেরা কিছু সঙ্গীতজ্ঞদের সমন্বিত একটি প্রাক-ম্যাচ শোয়ের আয়োজন করবেন।

গায়ক থাকবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং-এর মতো সুপারস্টার গায়ক। যেহেতু ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের দিন কোনও অনুষ্ঠান হয়নি, তাই এবার বিসিসিআই দুর্দান্ত পরিকল্পনা করে রেখেছে। অরিজিৎ সিং, সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনের মতো জনপ্রিয় ভারতীয় গায়করা প্রাক-ম্যাচ অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়াও সলমন খান থাকবেন।

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে ভক্তদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ১৪ অক্টোবরের ম্যাচের জন্য বর্তমানে একটি টিকিট পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে, অফিসিয়াল টিকিটিং অংশীদারদের অনলাইন বিক্রয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রকাশ না করার অভিযোগ ছিল। উচ্চ চাহিদার কারণে, আইসিসি এবং বিসিসিআই আরও ১৪,০০০ টি টিকিট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যা অনলাইন বিক্রয় শুরু হওয়ার ৩০ মিনিটেরও কম সময়ে বিক্রি হয়ে গেছে। কিছু ভক্ত একটি টিকিটের জন্য সর্বোচ্চ ১০,০০০ দিতে প্রস্তুত। 

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো