বিদেশে গিয়েও ছুটি নেই! ভক্তদের মন রাখতে শুটিং করলেন গৌরব, দেবলিনা ধরলেন ক্যামেরা

দক্ষতার সঙ্গে ক্যামেরায় পুরোটা শুট করেছেন দেবলিনা। দেখানো হয়েছে বিদেশে কাজে ব্যাস্ত ঋদ্ধি। ভিডিও কলে খড়ির সঙ্গে কথা বলছে সে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাঁটছড়াতে চলছে বিয়ের মরশুম, বনি আর কুণালের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। আর তাঁর মাঝেই কিছুদিনের বিরতি নিয়েছিলেন পর্দার ঋদ্ধিমান ওরফে গৌরব। রিয়েল লাইফে দেবলিনা কুমারের স্বামী গৌরব। স্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন বিদেশে। শুটিং এর ব্যাস্ত শিডিউল থেকে খুঁজে নিয়েছিলেন খানিকটা সময়।

যোগ দিয়েছিলেন নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। তাই বেশ কিছুদিন ধরেই দেখা মিলছে না তাঁর। ধারাবাহিকে দেখানো হয়েছে যে ব্যবসার কাজে দুবাই গিয়েছেন ঋদ্ধি। কিন্তু তাতে দর্শকদের মন গলেনি। তাঁরা চ্যানেলের বিভিন্ন প্রোমোর কমেন্ট বক্স ভরেছে দর্শকদের অনুরোধে। অনুরোধ একটাই তাঁরা ঋদ্ধিকে দেখতে চায়। আর তাই বিদেশ সফর করাকালীন খানিক সময় বের করে মোবাইল ফোনে শুট সেরে ফেললেন ঋদ্ধি। সুনিপুণ দক্ষতার সঙ্গে ক্যামেরায় পুরোটা শুট করেছেন দেবলিনা। দেখানো হয়েছে বিদেশে কাজে ব্যাস্ত ঋদ্ধি। ভিডিও কলে খড়ির সঙ্গে কথা বলছে সে। 

তবে প্রযুক্তির এমন ব্যবহার নতুন নয়। এর আগে লকডাউনেও এমন ভাবে বহু ধারাবাহিকের শুটিং করেছেন অভিনেতা অভিনেত্রীরা। সেই পদ্ধতিই কাজে লাগালেন পর্দার ঋদ্ধিমান। কীভাবে করা হত বিশ্বের দুই প্রান্ত থেকে শুটিং? এপ্রসঙ্গে গৌরব জানিয়েছেন, হোয়াটস অ্যাপ কিংবা মেলের মাধ্যমে পাঠানো হত স্ক্রিপ্ট। তারপর ফোনে শুটিং করে পাঠানো হত।অসাধারণভাবে দুটি আলাদা ভিডিওকে পরিবেশন করা হয়েছে বলেই জানিয়েছেন ঋদ্ধি ওরফে গৌরব।

কেমন সেই অভিজ্ঞতা? গৌরব জানিয়েছেন দর্শকদের তরফে অনুরোধ আসছিলই আর তাতেই প্রযোজকের তরফে গৌরবকে যোগাযোগ করে বলা হয় যে সময় পেলে কিছু দৃশ্যের শুটিং করে পাঠাতে। সেইমত গৌরবও শুটিং করে পাঠান। গৌরব জানিয়েছেন, ”অভিজ্ঞতা বেশ ভালোই। ওখানে পর্যাপ্ত আলোও পেয়েছি। দেবলিনা সবটা শুট করে দিত ফোনের ক্যামেরায়। এভাবেই ফ্যানেদের কথা ভেবে কাজ করলেন সুদূর বিদেশ থেকে গৌরব। আর দর্শকরাও খুশি তাঁকে কয়েক ঝলক দেখতে পেয়ে। ” 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ