বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রিয়েলিটি শোর গ্ল্যামারের আড়ালে কী ঘটে, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রী সোনালি রাউত বিগ বস মারাঠি ৬-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জানালেন, শো চলাকালীন তিনি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিনেত্রী সোনালী রাউত সম্প্রতি Bigg Boss Marathi 6-এর নির্মাতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, শোতে থাকার সময় তিনি অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন, যার ফলে তিনি স্ক্যাবিস নামের একটি সংক্রামক ত্বকের রোগে আক্রান্ত হন। সোনালি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার শরীরের বিভিন্ন অংশে র‍্যাশ ও দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওগুলির সঙ্গে তিনি লেখেন, শোয়ের ভিতরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। তার অভিযোগ, রান্নাঘরে ইঁদুর খাবার নষ্ট করত এবং সেই খাবারই পরে প্রতিযোগীদের জন্য রান্না করা হত। এমনকি খাবারের মধ্যে তেলাপোকা বেরোনোর ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেছেন। তিনি আরও জানান, শাস্তি হিসেবে ১৭ জন প্রতিযোগীর জন্য মাত্র একটি বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়েছিল। সেই বাথরুমের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ, যেখানে মানুষ ধূমপান করত, খাবার খেত, আবর্জনা ফেলত, এমনকি মৃত ইঁদুরও পড়ে থাকত। প্রয়োজনীয় জিনিসের অভাব এতটাই ছিল যে অনেক সময় প্রতিযোগীদের একে অপরের তোয়ালে ও ন্যাপকিন ব্যবহার করতে হত।

আরও পড়ুন: ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সোনালির অভিযোগ, এই পরিস্থিতির কারণে তিনি ঠিকমতো খাবার ও ঘুম পাননি। এমনকি ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতিও নোংরা ও অস্বাস্থ্যকর ছিল। তিনি আরও দাবি করেন, তার ব্যক্তিগত চুক্তিপত্র অন্য প্রতিযোগীদের সঙ্গে শেয়ার করা হয়েছিল, যা তার মতে গোপনীয়তার লঙ্ঘন। এই ঘটনার পর তিনি প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছেন এবং দায়বদ্ধতা দাবি করেছেন। সোনালি বলেন, “গ্ল্যামারের আড়ালে শোষণের এক অন্ধকার দিক রয়েছে। আমি বিশ্বাস নিয়ে শোতে গিয়েছিলাম, কিন্তু একটি সংক্রামক রোগ নিয়ে বেরিয়ে এসেছি।”এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে রিয়েলিটি শোগুলির নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি