”এর থেকেও বড় ধাক্কা পেয়েছি, এটাও কাটিয়ে উঠতে পারব”-শ্রীলেখা

কপালে ব্যান্ডেজ অভিনেত্রীর। চোট রয়েছে বাঁ দিকের চোখের উপর। চোখের অনেকটা অংশ ঢাকা ব্যান্ডেজ দিয়ে। কিন্তু মনের জোরে কোনও ঘাটতি নেই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র দুদিন আগেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবারই হয়ে গিয়েছে তাঁর অস্ত্রোপচার। নিজের চোট নিয়ে নিজেই ফেসবুকে আপডেট দিয়েছিলেন। অস্ত্রোপচারের পর কেমন আছেন তিনি তাও জানালেন রবি সকালে। সেখানেই দেখা যাচ্ছে কপালে ব্যান্ডেজ অভিনেত্রীর। চোট রয়েছে বাঁ দিকের চোখের উপর। চোখের অনেকটা অংশ ঢাকা ব্যান্ডেজ দিয়ে। কিন্তু মনের জোরে কোনও ঘাটতি নেই। তাই চোটকে তুচ্ছ করে নিজের ভক্তদের হেলথ আপডেট দিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় এদিন নিজের ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন ”এটা সাময়িক ধাক্কা… আগে এমনটা ঘটেনি কিন্তু এর চেয়ে আরও খারাপ কিছু হতে পারত। হ্যাঁ, হয়ত একটা দাগ হবে কিন্তু কিছু দাগ ভালো। এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারত। ভগবানকে অনেক ধন্যবাদ তিনি আমাকে তা থেকে রক্ষা করেছেন। আমার সকলে বন্ধুবান্ধব, ফলোয়ার্সদের ধন্যবাদ আমার আরোগ্য কামনার জন্য। এর আগেও জীবনে অনেক ঝড় এসেছে। যুদ্ধ করেছি। এটাও ঠিক করতে পারব। ” 

বলে রাখা ভালো রথের দিন অর্থাৎ ১ জুলাই যেদিন আবার ডক্টরস ডে হিসাবেও খ্যাত ঠিক সেই দিনেই একটি ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায় শ্রীলেখার সঙ্গে। এরপর বাইপাসের ধারে এক বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন তিনি। হয় অস্ত্রোপচার। চিকিৎসকদের বিশেষ ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী।  

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি