ছবি ঘোষণার চার বছর পর অবশেষে শুরু হচ্ছে ‘রঘু ডাকাত’-এর শুটিং, ঘোষণা দেবের

তবে শুক্রবার ইনস্টাগ্রামে ছবির একটি পোস্ট করে অভিনেতা নিজেই জানালেন, শীঘ্রই ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু করবেন পরিচালক ধ্রুব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালটা নিঃসন্দেহে সুপারস্টার দেবের একটি ভাল বছর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে সাংসদ হিসেবে হ্যাট্রিক করেছেন দেব। ফের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল সাংসদ হয়েছেন তিনি। এছাড়াও পেশাগত দিকেও সাজানো পরিকল্পনা। মাস কয়েক আগে প্রেমিকা রুক্মিণীকে নিয়ে ঘুরে এলেন বাইরের কোনও বালির দেশ থেকে। এদিকে বছরের শুরুতেই অভিনেতা তাঁর আসন্ন ছবিরও ঘোষণা করেছেন। বহুবছর ধরেই অ্যাকশন অবতারে অভিনেতাকে দেখা যায় না। চেনা ছন্দ পাল্টে একটু অন্য ধাঁচের ছবি করে প্রতি মুহূর্তে চমক দিচ্ছেন দেব। যদিও প্রথমেই বলা হয়েছে, ২০২৪ সালটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ বহুবছর পর ‘খাদান’-এর মাধ্যমে আবারও অ্যাকশন অবতারে ধরা দিতে চলেছেন সুপারস্টার। ছবির ট্রেলারেও সেই ঝলক দিয়েছেন অভিনেতা। অন্যদিকে বহুবছর পর সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন দেব।

ইতিমধ্যে সেই ছবিরও টিজার, পোস্টার লঞ্চ হয়ে গিয়েছে। যেটি দেবের পুজোর ছবি, আর আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে দেবের খাদান। এত সুখবরের মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এল ফেলে রাখা আরেকটি ছবির শুটিং শুরু করবেন দেব। হ্যাঁ, প্রায় ৪ বছর অপেক্ষা করিয়ে, শেষমেশ শুরু হতে চলেছে দেবের রঘু ডাকাত (Raghu Dakat) ছবির শুটিং। ২০২১ সালে ঠিক কালীপুজোর আগে এই ছবির ঘোষণা করেছিলেন সুপারস্টার এবং ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তার পরই হঠাৎ করেই ছবি নিয়ে আর কোনও আপডেট পাওয়া যায়নি। টলিউড সূত্রের খবর, শীঘ্রই ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু করবেন পরিচালক ধ্রুব। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা চলছে দেবের সঙ্গে। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছবির কিছু দৃশ্যের শুটিং হতে পারে।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

শুক্রবার ‘রঘু ডাকাত’ ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’। ছবিটি বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্প অবলম্বনে নির্মিত হবে। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, তাঁকে নিয়েই এবার ছবি। প্রধান ভূমিকায় অভিনয় করবেন দেব নিজেই। হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই একসময় প্রতিষ্ঠিত হয়েছিল ডাকাত কালীর মন্দির। রঘু ডাকাত ছিলেন বাংলার মানুষের রবীনহুড। মেয়েদের অসম্ভব শ্রদ্ধা করতেন তিনি। এবার তাঁর গল্পই ফুটে উঠবে সিনেমার পর্দায়।

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি