‘পহেলি’র প্রস্তাব শুনেই সিগারেট জ্বালিয়ে ফেলেন শাহরুখ, দেন মারাত্মক একটি প্রস্তাব

এসআরকে প্রথমে অত্যন্ত মনোযোগ সহকারে ছবিটির কাহিনী শোনেন লেখকের কাছ থেকে, এরপর তিনি শুধু অভিনয় করতেই রাজি হয়েছেন তা নয়, ছবিটির প্রযোজনা করারও প্রস্তাব দেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ‘পহেলি’ ছবির কথা মনে আছে? বাদশার কেরিয়ারে প্রথম ভৌতিক চলচ্চিত্র। ছবির গল্প হোক বা সংলাপ বা গান সবটা এখনও তাজা ভক্তের মনে। ছবিটি বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে না পারলেও এটি ৭৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কারের মনোনয়ন পেয়ে ছিল। ছবিটির বয়স ১৮ বছর হয়ে গেলেও ছবিটি বলিউডের ইতিহাসে একটি অন্যতম রত্ন। কিন্তু জানেন কী ছবিটির কাহিনী শুনে প্রথম প্রতিক্রিয়া কী হয়েছিল শাহরুখের? সম্প্রতি রাজশ্রী আনপ্লাগডের সঙ্গে একটি সাক্ষাৎকারে, ছবির পরিচালক অমল পালেকার জানালেন, স্ক্রিপ্টটি প্রথম শুনে SRK-এর ঠিক কী হয়েছিল?

প্রথমত ছবিটি নতুন অভিনেতাদের নিয়ে কাস্ট করতে চেয়েছিলেন অমল পালেকার। কিন্তু যখন তাঁকে প্রতিষ্ঠিত অভিনেতাদের নিয়ে ছবিটি করার কথা বলা হয়েছিল, তখন অমল পালেকারের মাথায় প্রথম নামটাই এসেছিল শাহরুখের। তাঁর কথায়, এসআরকে প্রথমে অত্যন্ত মনোযোগ সহকারে ছবিটির কাহিনী শোনেন লেখকের কাছ থেকে, এরপর তিনি শুধু অভিনয় করতেই রাজি হয়েছেন তা নয়, ছবিটির প্রযোজনা করারও প্রস্তাব দেন।

পালেকার স্মরণ করেন, “শাহরুখ একটি সিগারেট জ্বালান এবং প্রথম সংলাপটি বলতে শুরু করেন, যা আমাদের জন্য অত্যন্ত বিস্ময়কর ছিল, এরপর তিনি বলেছিলেন, ‘স্যার, আমি এই ছবিটি প্রযোজনা করলে আপনি কিছু মনে করবেন?’ আমরা রাজি হয়ে গিয়েছিলাম।” শাহরুখ খানকে পরবর্তীতে অ্যাটলির জওয়ান ছবিতে দেখা যাবে। এই ছবিতে কিং খানের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়াও তাপসী পান্নুর সঙ্গে রাজকুমার হিরানির ডানকিও আছে তাঁর।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক