শোকবার্তার পাল্টা জবাবে কী বললেন বলিউড ‘খিলাড়ি’

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডে একটা সময়ে দাপিয়ে রাজত্ব করেছে বলিউড ‘খিলাড়ি’।একের পর এক হিট হয়েছিল অক্ষয়ের ছবি।একসময়ে বিপুল জনপ্রিয়তা পেলে ইদানিং সময়টা ভাল যাচ্ছে না অক্ষয় কুমারের। তাঁর সর্বশেষ ছবি ‘সরফিরা’ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ঠিক এমতাবস্থায় একটার পর একটা শোক বার্তা আসছে মেসেজে। যা দেখে অবাক ‘খিলাড়ি’।

বারবার এমন মেসেজও তাঁর কাছে আসছে, যেখানে বলা হচ্ছে তিনি নাকি আর জীবিত নেই। এই নিয়ে অভিনেতা বিরক্ত বোধ করলেও নিজের মনের কথা জানালেন সংবাদমাধ্যমকে। অভিনেতা জানান, ‘তিনি জীবিত, তাহলে তাঁর কাছে কেন আসছে এমন মেসেজ।’ কোনও এক সাংবাদিকও তাঁকে লিখে পাঠিয়েছেন, ‘চিন্তা করো না। তুমি শীঘ্রই ফিরে আসবে।’ সেকথার পাল্টা জবাবও দিয়েছেন অভিনেতা।

অভিনেতা জানিয়েছেন, ‘তিনি কোথাও যান নি। এখানেই আছেন এবং এখানেই কাজ করবেন।’ বলিউড খিলাড়ি আরও জানান যে, ‘যে যা খুশি বলুক। ঘুম থেকে উঠে, কাজ করতেই হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। তিনি যা অর্থ উপার্জন করেন তা নিজের ক্ষমতায় করেন। কারও কাছে হাত পাতেন না তিনি। জীবনের শেষ অবধি তিনি কাজ করেই যাবেন।’

একের পর এক ছবি করেছেন বলিউড কুমার। কিন্তু বক্স অফিসে তেমন সাড়া মেলে নি। সমস্ত ফ্লপ ছবির জন্য সমাজমাধ্যমেও সমালোচনার শিকারও হয়েছিলেন অভিনেতা। আর এবার তাঁর কাছে আসছে মৃত্যু ও শোক সংক্রান্ত নানা ধরনের মেসেজ।যাতে বেশ খানিকটা অস্বস্তিতে অভিনেতা।তবে হাল ছাড়ার পাত্র তিনি নন।তাই আত্মবিশ্বাস নিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন কেরিয়ারের এই কঠিন সময় মানসিকভাবে ভেঙে পড়েন নি তিনি। যেখানে ছিলেন সেখানেই আছেন। জীবনের শেষ অবধি কাজ করে যাবেন।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ