অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের এক ভাঙাচোরা স্কুলের

অক্ষয় কুমারের দেওয়া অনুদানে ভোলবদল পেল জম্মু-কাশ্মীরের একটি পরিত্যক্ত স্কুল। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত এলাকায় অবস্থিত নোরা তুলাইল সরকারি মিডল স্কুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের দেওয়া অনুদানে ভোলবদল হল জম্মু-কাশ্মীরের একটি পরিত্যক্ত স্কুলের। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত এলাকায় অবস্থিত নোরা তুলাইল সরকারি মিডল স্কুল। কিন্তু অবহেলা ও যত্নের অভাবে স্কুলটি ভেঙে পড়েছিল। অবশেষে অক্ষয় কুমারের ১ কোটি অনুদানে স্কুলটি নতুনভাবে নির্মিত হল। জানা যায়, ২০২১ সালে সীমান্ত নিরাপত্তা বাহিনীর আমন্ত্রণে ওই অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন অক্ষয় কুমার। সেখানে তিনি সীমান্ত অঞ্চলে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করেন।

এরপর উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর তুলাইল গ্রামে সফরে যান তিনি। সেই স্কুলে গিয়ে স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শিক্ষাগত চাহিদার বিষয়ে জানেন। তখনই অভিনেতা ওই স্কুলে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। সেই টাকা দিয়ে স্কুলটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং স্থানীয় শিশুদের জন্যে প্রতিষ্ঠানটির পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হয়েছে। আর নতুন স্কুল ভবনের নামকরণ করা হয়েছে অক্ষয় কুমারের বাবা ওম ভাটিয়ার নামে। এখন ওই স্কুলের নাম, ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক।’

ভবনে নতুন করে শ্রেণীকক্ষ, একটি কম্পিউটার ল্যাবরেটরি, একটি গ্রন্থাগার এবং শিক্ষকদের জন্যে অফিস কক্ষ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজনের জন্যে পরিষ্কার-পরিচ্ছন্ন কক্ষ নির্মাণ করা হয়েছে। নতুন ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ায় শিক্ষার্থীরা এখন আরও উন্নত শিক্ষাগত পরিবেশ টা পাচ্ছে এই স্কুলে। এই সুযোগ-সুবিধাগুলো প্রত্যন্ত সীমান্ত গ্রামের শিশুদের পড়াশোনার আগ্রহকে আরও শক্তিশালী করেছে। উল্লেখ্য, ২০২১ সালে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেখা করার সময় তাঁদের সঙ্গে ছবিও তুলেছিলেন অক্ষয় কুমার এবং তাঁদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন। তাঁদের সঙ্গে নেচেছিলেন। পাশাপাশি তিনি যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছিলেন।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের