Jigra poster out: প্রকাশ্যে আলিয়া- রায়না অভিনীত ‘জিগরা’ প্রথম পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউডের বিশিষ্ট পরিচালক-প্রযোজক করণ জোহরের ছবি ‘জিগরা’। আর সেখানে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া ভাট। এই আবহে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায়  তিনি  আসন্ন ছবি জিগরার প্রথম পোস্টার শেয়ার করলেন। সেখানে দেখা গিয়েছে, সামনে দাঁড়িয়ে রয়েছেন বেদাং রায়না। আর তাঁর দিকে তাকিয়ে  পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া।

পোস্ট করা ছবির  ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,’ ১১ অক্টোবর সিনেমা হলে আসছে #Jigra। সঙ্গে লেখা তু মেরে প্রোটেকশন মে হ্যায়।‘ বলা বাহুল্য, মেয়ের রাহার জন্মের পর ‘জিগরা’ ছবি দিয়েই সেটে ফিরেছেন এই বলি ডিভা। এই ছবিতে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে রণবীর ঘরণীকে। 

জানা গিয়েছে, আলিয়া ছবিতে  নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে পরিবেশন করতে বাস্কেট বল খেলার প্রশিক্ষণ নিয়েছিলেন। মায়ানগরীর নামী বাস্কেটবল প্লেয়ারদের কাছ থেকে শিক্ষা নেন অভিনেত্রী। উল্লেখ্য, আলিয়ার পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে দ্য আর্চিজ অভিনেতা বেদাং রায়নাকে। বড়পর্দায় তাদেরকে দেখা যাবে ভাই-বোনের চরিত্রে। অন্যদিকে ‘জিগরা’র পর সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখা যাবে আলিয়া ভাটকে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল, রণবীর কাপুরকে।

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল

ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার