‘বাচ্চাকে দিয়েও প্রচার সারছেন নাকি’, আলিয়ার পোশাক ঘিরে বিতর্ক

তাঁর পোশাকের পিঠে লেখা 'বেবি অন বোর্ড'। অভিনেত্রীর পরনে ছিল, একটি গাঢ় গোলাপী বর্ণের শারারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের হবু মাম্মি আলিয়া ভাট এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে ব্যস্ত। স্বামী রণবীর কাপুরের সঙ্গে প্রথম ছবি এটি, সুতরাং এই ছবি নিয়ে ছবির কলাকূশলীদের থেকে নির্মাতাদের উত্তেজনার শেষ নেই। তবে যখন থেকে আলিয়া ভাট তাঁদের চলচ্চিত্র ব্রহ্মাস্ত্রের প্রচারের জন্য স্বামী রণবীর কাপুরের সঙ্গে যোগ দিচ্ছেন, তখন থেকেই তিনি তাঁর বেবি বাম্প লুকানোর বেশি চেষ্টা না করেই অত্যাশ্চর্য লুক নিয়েই উপস্থিতি হচ্ছেন। বেবি বাম্প ঢাকার সব পোশাকেই নায়িকার লুক নজরকাড়া। তবে শুক্রবার হায়দ্রাবাদে নায়িকার প্রচারমূলক ইভেন্টের পোশাক দেখে রীতিমত তাজ্জব হয়ে গেলেন নেটমহল। কারণ এদিন তাঁর পোশাকের হাইলাইট ছিল, তাঁর পোশাকের পিঠে লেখা ‘বেবি অন বোর্ড’। অভিনেত্রীর পরনে ছিল, একটি গাঢ় গোলাপী বর্ণের শারারা। তাঁর এই পোশাকে স্পষ্ট যে, জুনিয়র কাপুর খুব তাড়াতাড়ি ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে। বউকে এক্কেবারে আগলে রেখেছেন ঋষি পুত্র রনবীর।

এদিন তাঁদের প্রচারে ছিলেন, দক্ষিণ ভারতীয় একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব এসএস রাজামৌলি, জুনিয়র এনটিআর। আর অনুষ্ঠানের হোস্ট করেছেন করন জোহর। তবে গতকাল, ২রা সেপ্টেম্বর, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে ব্রহ্মাস্ত্রের এই গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্টের পরিকল্পনাটি করা হলেও কিন্তু শেষ মুহূর্তে ইভেন্টটি বাতিল করা হয়। কারন গণেশ উৎসব উপলক্ষ্যে এদিন রাস্তায় বিপুল জনরাশি ছিল, যা পুলিশ কর্তৃক নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। এদিকে এত বড় মাপের শিল্পীদের দেখতেও ভিড় জমায় দর্শক। তাতেই পুলিশের কালঘাম ছোটে। তাই শেষমেশ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন, গোটা ব্রহ্মাস্ত্রের টিম।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন ‘বেবি অন বোর্ড’ বার্তার পাশাপাশি তাঁর পোশাকে ‘প্রেম’ও লেখা ছিল। আলিয়া পোশাকের সঙ্গে ম্যাচিং করে ভারী কানের দুল, ন্যুড মেকআপ এবং খোলা কার্ল চুলে নিজের লুককে সম্পূর্ন করেছেন।এদিন রণবীর কে দেখা গেল, সম্পূর্ণ ব্ল্যাক লুকে। এদিন নায়িকা তাঁর পিঠের চেহারা বেশ ভালভাবেই প্রদর্শন করলেন৷ আর এই ভিডিও ভাইরাল হতেই, দর্শকদের একেবারে ক্রোধের বন্যা বয়ে গিয়েছে। একজন ভক্ত লিখেছেন, “তোমার বাচ্চাও প্রচারে সহায়তা করছে!” কেউ কেউ মন্তব্য বিভাগে “awww” এবং “কিউট” লিখেছেন।” তবে এদিন আলিয়া শুধুমাত্র তাঁর পোশাক দিয়েই অতিথিদের স্তব্ধ করে দিয়েছেন তা কিন্তু নয়, এদিন তেলেগু ভাষায় ব্রহ্মাস্ত্রের গান “কেশরিয়া” গেয়েছেন তিনি। আর তাতেই শো একেবারে জমে যায়। রণবীরও তেলেগুতে কয়েকটি লাইন বলেছেন, আলিয়ার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। ব্রহ্মাস্ত্রে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন মৌনি রায়। ব্রহ্মাস্ত্রের পরিচালক অয়ন মুখার্জির স্বপ্নের প্রকল্প এটি। বেশ কয়েক বছর ধরে তৈরি করেছেন তিনি এই ছবি। এটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে শাহরুখ খানেরও একটি ক্যামিও রয়েছে।

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১