অল্লু-আলিয়া এবার কী তাহলে বক্স অফিসে নতুন জুটি?

পুষ্পা দেখার পর থেকেই তার পরিবারের সকলে ইচ্ছা প্রকাশ করেছেন যাতে আলিয়া  আগামীতে অল্লুর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গত ডিসেম্বরে মুক্তি পায় অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা দ্যঃ রাইজ’ সেই ছবিতে অভিনয় দেখে অল্লুর ভক্তের সংখ্যা ক্রমেই বেড়েছে। সাধারণ দর্শক থেকে বলিউড প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অল্লুর।। কেউ কেউ আবার তার সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় নাম যোগ হল আলিয়া ভাটের। সম্প্রতি আলিয়া এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এবং তার পরিবার সম্প্রতি ‘পুষ্পা দ্যঃ রাইজ’ দেখেছেন এবং সেই ছবি দেখার পর থেকেই তার পরিবারের সকলে ইচ্ছা প্রকাশ করেছেন যাতে আলিয়া  আগামীতে অল্লুর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পারেন। এবং তা যেন খুব শিগগিরি হয় সেই আশাই রেখেছেন তার পরিবার। এপ্রসঙ্গে বলতে গিয়ে আলিয়া জানিয়েছেন যে তাঁকে ভালবেসে তার পরিবার ও বন্ধুবান্ধব ‘আলু’ বা ‘অলু’ বলে ডাকেন। আর তাই সেইদিক দিয়ে তাঁদের নামেও বিশাল মিল। তাই এমন মিল যার সঙ্গে তার সঙ্গে খুব শিগগিরি কাজ করতে চান আলিয়া।

পুষ্পাতে একজন চন্দন কাঠের চোরাকারবারির মাথা হিসাবে দেখা গিয়েছিল অল্লুকে। গোটা দেশে এই ছবি প্রায় ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। আগামী ছবির শুটিং ও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সকলের মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হতে শুরু করেছে। তার মাঝেই আলিয়া আর অল্লুর জুটি বাঁধা নিয়ে শুরু হল অপেক্ষার প্রহর গোনা। কবে তাঁদের দেখা যাবে বড়পর্দায় দিন গুনছেন সকলে। 

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১