Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদেশের মাটিতে দুর্ধর্ষ স্টাইলে নেটপাড়া কাঁপাচ্ছে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ দেব

যাই হোক, অভিনেতা এখন কোথায় গিয়েছেন, সেটাই সিক্রেট। আর সেখান থেকে একের পর এক হ্যান্ডসাম ছবি ছেড়েই যাচ্ছেন দেব, যা দেখে পাগলপ্রেমীর মতো অবস্থা তরুণীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শেষ হতেই বিদেশে পাড়ি দিলেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক দেব। আর সেখান থেকে লাগাতার ছবি পোস্ট করেই চলেছেন তিনি। আর দেবের ছবি যাই হোক না কেন, ক্যাপশনে একটাই শব্দ মাস্ট, তা হল ‘এমনি’। মনে হচ্ছে, এমনি কথাটা দেবের জন্যেই ট্রেন্ডিং। একটু সময় সুযোগ পেলেই ছুটি কাটাতে বিদেশে উড়ে যান অভিনেতা। সঙ্গী অবশ্য রুক্মিণী মৈত্র থাকেন। যদিও এবারটা তাঁর সঙ্গী হিসেবে নেই অভিনেত্রী। প্রত্যেক বছরের মতো এ বছরও দুর্গাপুজো তে কলকাতাতেই ছিলেন অভিনেতা। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। যদিও ২০২৪ সালের সেরা পাওয়া তৃতীয়বার আবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল সাংসদ হওয়া। অভিনেতাকে সেখানকার মানুষজন রীতিমতো দেবতার মতো শ্রদ্ধা করেন।

আরজি কর কাণ্ডের প্রতিবাদের সময়েও কলকাতায় ছিলেন না দেব। কিন্তু বিদেশে গিয়েও আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার চেয়েছিলেন। যদিও পরে কলকাতায় ফিরে অভিনেতা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শামিল হয়েছিলেন। এদিকে সেই সময় তিনি বিদেশে ঘুরতে গিয়েছিলেন, দেবের সঙ্গে রুক্মিণীও ছিলেন। কিন্তু বিষয়টা কখনই প্রকাশ্যে আনতে চান নি দেব বা রুক্মিণী কেউই। কবে তাঁরা বিয়ে করবেন, এবং তাঁদের মধ্যে আদতে কি সম্পর্ক, তা নিয়েও ভক্তদের কৌতুহলে পরিপূর্ণ! যাই হোক, অভিনেতা এখন কোথায় গিয়েছেন, সেটাই সিক্রেট। আর সেখান থেকে একের পর এক হ্যান্ডসাম ছবি ছেড়েই যাচ্ছেন দেব, যা দেখে পাগলপ্রেমীর মতো অবস্থা তরুণীদের। তবে অভিনেতা কোথায় বেড়াতে গিয়েছেন, তা ফাঁস করেননি।

কখনও মরুদেশের মাঝে হট এয়ার বেলুনের সামনে রঙিন শার্ট পরে পোজ দিচ্ছেন অভিনেতা, আবার কখনও পড়ন্ত বিকেলে লেকের পাশে দেবকে অনবদ্য লুকে তরুণী দের ঘুম ওড়াচ্ছেন। চোখে রোদ চশমা, পরনে জিন্স শার্ট, দেবের অনবদ্য লুকে রীতিমতো কাত আট থেকে আশি। বিদেশের মাটিতেই সুপারস্টারের দুর্দান্ত লুকে ঘাযাল সকলে। ছবিগুলি আপাততঃ নেটপাড়ার অন্যতম ক্রাশে পরিণত হয়েছে। এবার দেবের পুজো রিলিজ ছিল টেক্কা। চাকরি না পেলে মধ্যবিত্তের বেকারত্বের ছবি টেক্কাতে তুলে ধরেছেন সৃজিত মুখোপাধ্যায়। বক্সঅফিসে বহুরূপীর সঙ্গে পাল্লা দিয়ে টেক্কা বক্সঅফিসে বাজিমাত করছে।

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি