কফিনে শুয়ে গান করলেন অমিত কুমার, কিন্তু কেন?

গান গাইতে গাইতে কফিন থেকে বেরিয়ে এলেন শিল্পী। গাইছেন 'জিন্দা হুঁ ম্যাঁয়'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লালচে আলোয় ঘেরা এক চার্চের পরিবেশ,আর এরকম পরিবেশে কফিনে শুয়ে গান। ভাবা যায়? শুধু তাই নয় গান গাইতে গাইতে কফিন থেকে বেরিয়ে এলেন শিল্পী। গাইছেন ‘জিন্দা হুঁ ম্যাঁয়’। হ্যাঁ, এমনভাবেই দর্শক ও শ্রোতাদের কাছে নিজের নতুন গান পৌঁছে দিলেন কিশোর পুত্র। এ এক অভিনব পদ্ধতি বই আর কিছু নয়। বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। মুম্বই ও কলকাতায় বেশ কিছুদিন ধরেই আসা যাওয়া চলছিল। তখনই জানা গিয়েছিল, তাঁর নতুন গানের রেকর্ডিং চলছে খোদ কলকাতায়। এবার মুক্তি পেল সেই গান। অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান।

কুমার ব্রাদার্স মিউজিক থেকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।সম্প্রতি কলকাতার এক চার্চে শুটিং করেন শিল্পী।গানের শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে।জিন্দা হুঁ ম্যাঁয় এক পরিন্দা হুঁ ম্যাঁয়। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং। 

অমিত কুমার জানান,” এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনো গান। গানটা একটা জীবন দর্শন আছে।লীনা জির লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে।” নতুন গান নতুন জেনারেশনের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিত বললেন,”এখনকার সাউন্ড নতুন জেনারেশনের জন্য মানানসই। আমিও সময়ের সাথে চলতে ভালোবাসি।কিন্তু তাতে মেলোডি, হারমোনি, গানের কথা এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই।”

নিজের মিউজিক লেবেল থেকে বাংলা গান করার কোনো ভবিষ্যতে পরিকল্পনা আছে কিনা সে প্রসঙ্গে শিল্পী জানান, নিশ্চয়ই করবেন।আরও কিছু সাবস্ক্রাইবার ইউটিউবে বাড়ার অপেক্ষা। এখন আরও কিছুদিন কভার ভার্সান, অরিজিনাল নিয়েই চলবে। এর পর রবীন্দ্রসঙ্গীত এর সিঙ্গেলস আর নতুন আধুনিক বাংলা গানও করার পরিকল্পনা আছে।”গানটা শ্রোতাদের যে বেশ ভালো লাগছে তা এর রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব