কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ ও রানিকে বিশেষ সংবর্ধনা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের ৮০ বছর জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষ ট্রিবিউট দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর মাত্র সাত দিনের অপেক্ষা। এরপরই সেজে উঠবে গোটা নন্দন চত্বর। আমজনতা থেকে তারকাদের ভিড়ে ময় ময় করবে। গত দু বছর করোনার দাপটে সবটা শান্ত থাকলেও চলতি বছর থেকে ফের আগের মতো এই দৃশ্য দেখার সুযোগ মিলবে বাঙালিদের। আসলে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। যেখানে প্রতি বছরেই ভাল ভাল ছবি দেখার লোভে ভিড় জমায় আট থেকে আশি।

মাত্র ৭ দিনের এই শো শেষ হবে ২২ ডিসেম্বর। মাসখানেক ধরেই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছে। কোন কোন ছবি দেখানো হবে, কোন কোন আন্তর্জাতিক মানের তারকা আসছেন এই উৎসবে তা জানতেও সিনেমা প্রেমীদের কৌতুহলের অন্ত নেই। কিছুদিন আগেই জানা গিয়েছে, এবার এই অনুষ্ঠানে থাকবেন মুম্বইয়ের একাধিক প্রভাবশালী শিল্পীরা। থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে এবার KIFF -এর উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে আরও চমক। মুম্বই অতিথি শিল্পীদের তালিকা বাড়বে বলেই সূত্রের খবর।

শাহরুখরের সঙ্গে যোগ দিতে পারেন রানি মুখোপাধ্যায় এবং অরিজিৎ সিংও। এছাড়াও থাকবেন মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু। যদিও অমিতাভ, শাহরুখ একাধিকবার কলকাতা উৎসবে এসেছেন। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের ৮০ বছর জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষ ট্রিবিউট দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে চলতি বছরে রানি মুখোপাধ্যায়ও বলিউডে ২৫ বছর সম্পূর্ণ করেছেন। সেই কারণে তাঁকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। বোঝাই যাচ্ছে, চলতি বছরে একেবারে চাঁদের হাট বসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে।

আরও পড়ুনঃ ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব, এবার বিধানসভার অন্দরেও হচ্ছে বিশেষ অনুষ্ঠান

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ