আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একতা-শোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কিন্তু আইনজীবী বলছে অন্য কথা

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য প্রযোজক-পরিচালক একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুর সম্প্রতি আইনি বিপাকে পড়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দু’জন প্রাক্তন সেনাকর্মী এবং বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার। তাঁদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হয়েছেন একতা কাপুর এবং তাঁর মা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ যে, সম্প্রতি একতা কাপুর প্রযোজিত নয়া সিরিজ ‘এক্সএক্সএক্স’ এর ২ নম্বর সিজনে একজন সৈনিকের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। আর সিরিজে সৈনিকের স্ত্রীর জীবন সম্পর্কিত বেশ কিছু আপত্তিকর দৃশ্য প্রদর্শন করা হয়েছে। আর তাতেই চটেছেন অভিযোগকারীরা।

আদালতের তলবের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে, একতা কাপুরের আইনজীবী সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন যে, “সাম্প্রতিককালে, একতা কাপুর এবং মিসেস শোভার বিরুদ্ধে বিহারের বেগুসরাইয়ের ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংবাদে এমন খবর উঠে এসেছে। তবে এই সংবাদ নিবন্ধগুলি যা অভিযোগ করছে, সেগুলি মিথ্যা এবং ভুল। কারণ একতা কাপুর বা মিসেস শোভা কাপুরের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারিই হয় নি।”

অন্যদিকে পূর্বে অভিযোগকারী শম্ভু কুমারের আইনজীবী হৃষিকেশ পাঠক পিটিআইকে বলেছিলেন, “আদালত তাঁদের অর্থাৎ একতা এবং শোভা কাপুরদের কাছে সমন জারি করেছিল এবং এই বিষয়ে তাঁদের আদালতে হাজির হতেও বলা হয়েছিল। কিন্তু তাঁরা হন নি। বরং যে দৃশ্য গুলির বিরুদ্ধে তাঁদের নামে অভিযোগ আনা হয়েছিল, আপত্তির পরে সিরিজের সেই দৃশ্যগুলি সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা যেহেতু আদালতে হাজির হয় নি, তাই তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ