মাদক কাণ্ডের জের! ছবি থেকে বাদ পড়লেন অনন্যা পাণ্ডে

দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে অনন্যাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আরিয়ান খানের মাদক মামলায় নাম জড়িয়েছে অনন্যা পাণ্ডের। তারপর থেকে উত্তাল বলিউড। এনসিবি সূত্রের খবর, অনন‍্যার সঙ্গে আরিয়ানের মাদক সম্পর্কিত হোয়াটসঅ্যাপ চ‍্যাট মিলেছে। যার পর থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে অভিনেত্রীকে।

গতকাল দ্বিতীয় দফার পর সোমবার ফের তৃতীয় দফার জন্য ডাক পড়ে অনন্যার। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে অভিনেত্রী ফোন, ল্যাপটপ সহ একাধিক জিনিস। তাঁর মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে আরিয়ানের সঙ্গে তাঁর চ্যাট। শোনা যাচ্ছে সোমবার ফের তাঁকে তলব করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, এই ঘটনার জেরে কেরিয়ার সঙ্কটে পড়েছে অভিনেত্রীর। দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে অনন্যাকে।

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের আগামী ছবি ‘থালাপতি ৬৬’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল অনন‍্যার। কিন্তু এখন মাদক কাণ্ডে তাঁর নাম জড়ানোয় ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। ভামসি পইদিপল্লী পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত এই ছবিটি হিন্দিতেও ডাবিং করা হবে বলে শোনা গিয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের