মা হতে চলেছেন অঙ্কিতা লোখন্ডে, সুখবর দিলেন রাখি

Share:

নিজেস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। চলতি মাসের শুরুতেই মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ের দু মাসের মধ্যেই আলিয়ার গর্ভাবস্থার খবর শুনে অনেকেই তাজ্জব হলেও, গোটা দেশ একরাশ শুভেচ্ছা জানিয়েছেন হবু বাবা-মাকে। অনেকের ধারনা ছিল হয়তো তাঁরা হয়তো তাঁদের আসন্ন ছবির প্রচারে নেমেছেন, তাই ‘ফেক’ খবর বোধহয় এটা। কিন্তু একদমই নয়। কিছুদিন আগেই আলিয়ার গর্ভাবস্থা অবস্থায় শ্যুটিংয়ের কিছু দৃশ্য ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

সেখানেও প্রমাণিত তিনি গর্ভবতী। যাই হোক এবার শোনা গেল, বলিউডের আরেক জনপ্রিয় দম্পতি মা-বাবা হতে চলেছে। তাঁদেরও বিয়ে হয়েছে গতবছরের শেষে। না না ভিকি-ক্যাটরিনা নয়। খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। হ্যাঁ, এমনটাই খবর বলছে। বলিউডের টেলি ইন্ডাস্ট্রির অতি জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখন্ডে। ‘পবিত্র রিসতা’ ধারাবাহিকের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলেন অঙ্কিতা। বর্তমানে তিনি একজন স্বনামধন্য অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন। গতবছর শেষে ব্যবসায়ী ভিকি জৈনর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সম্প্রতি তাঁদের ৬ মাসের বিবাহবার্ষিকী গিয়েছে।এরই মধ্যে অভিনেত্রীর প্রেগন্যান্সির কানাঘুষো শোনা যাচ্ছে। শীঘ্রই অঙ্কিতা-ভিকি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন।

কিন্তু এই বিষয়ে অঙ্কিতা-ভিকির তরফ থেকে কিছুই জানা যায়নি। এই বিষয়ে প্রথম মুখ খুলেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। যিনি কিনা বলিউডের ড্রামা ক্যুইন নামেই খ্যাত। তবে অঙ্কিতার গর্ভাবস্থা (Pregnancy) সম্পর্কে কী বললেন রাখি? সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, ‘আশা করি অঙ্কিতা একসময় সুখবর দেবেন।’ রাখিই প্রথম অঙ্কিতার গর্ভাবস্থার (Motherhood) খবর নিশ্চিত করেছেন। যদিও অঙ্কিতা-ভিকি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান নি। সম্প্রতি, অঙ্কিতা-ভিকি তাঁদের ৬ মাস বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। কাজের ফ্রন্টে, মাস কয়েক আগেই অঙ্কিতা-ভিকি জনপ্রিয় রিয়্যালিটি শো স্মার্ট জোড়িতে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো