প্রাক্তনের বিয়ের ৩ মাসের মধ্যেই বিয়ে করছেন অনুপম, পাত্রী কে?

আগামী ২ মার্চ টলিপাড়ার এক জনপ্রিয় গায়িকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় খবর! বিয়ে করতে চলেছেন টলিউডের বিশিষ্ট গায়ক অনুপম রায়। টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। আগামী ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিধায়ক-তারকা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কিন্তু তার আগেই সাতপাকে বাঁধা পড়বেন অনুপম রায়(ANUPAM ROY)। গত বছরের শেষে সকলকে একেবারে চমকে দিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। যিনি কিনা অনুপমের প্রাক্তন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। যদিও তাঁদের বিচ্ছেদের কারণটা ছিল পরমব্রতই। যদিও তখন তিনি পিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে কোনওরকম মুখ খোলেন নি। বরাবরই বলেছিলেন পিয়া তাঁর ভাল বন্ধু। কিন্তু তলে তলে তাঁদের প্রেমটা অনেকটা দূরেই পৌঁছে গিয়েছিল।

অবশেষে গত বছরের শেষে আইনি মতে বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া। বিয়ের পর হানিমুন সেরে একটি ঘরোয়া রিসেপশনের আয়োজন করেছিলেন পরম-পিয়া। তবে তখন তাদের অনুপম রায় অনেকের কাছেই হাসির খোরাকে পরিণত হয়েছিলেন। পরমব্রতকে নিয়েও অনেক সমালোচনা চলেছিল নেটপাড়া য়। যাই হোক, এবার সব অপমানের সুদে আসলে ফেরৎ দিতে চলেছেন অনুপম রায়। বিয়ে করতে চলেছেন জনপ্রিয় গায়ক-সুরকার। নতুন জীবন শুরু করছেন গায়ক অনুপম রায়। জানা গিয়েছে, আগামী ২ মার্চ টলিপাড়ার এক জনপ্রিয় গায়িকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Prashmita Paul (@prashmita)

টলিপাড়ার সুগায়িকা প্রস্মিতা পালকে মনে ধরেছে অনুপমের। তবে খুব বড়সড় আয়োজনে আপত্তি গায়কের। তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে চলেছেন অনুপম রায়। সই সাবুদ করেই বিয়েটা হবে তাঁদের। এর আগে ২০১৫ সালে পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিয়ার। এরপর ভালবাসা, তার পর উভয় পরিবারের নির্দেশেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, অনুপম। সুরও দিয়েছেন। বলিউডেও ইতিমধ্যেই পা রেখেছেন অনুপম রায়।

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা