‘তাঁর হাত ধরে বাংলার উন্নতি হবে’, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের

কলকাতায় এসেছেন প্রখ্যাত অভিনেতা অনুপম খের। আজ শুক্রবার (২৬ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় এসেছেন প্রখ্যাত অভিনেতা অনুপম খের। আজ শুক্রবার (২৬ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেছেন তিনি। এবার কলকাতায় এসেই চোখ যেন জুড়িয়ে গিয়েছে তাঁর। কেন? সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মদিন উদযাপন হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই নিয়ে আজ শুক্রবার ১২ টা নাগাদ PWD টেন্টে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শুরুর কিছুক্ষন আগেই তাঁর সঙ্গে দেখা করতে PWD টেন্টে পৌঁছন অনুপম খের। আসলে বাংলায় একটি ছবি বানাতে চান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই সংক্রান্ত কথা বলতেই কলকাতায় এসেছেন তিনি।

তবে এবার বাংলায় এসে অনেক পরিবর্তন দেখেছেন। কলকাতার পরিবেশ পরিষ্কার দেখতে পেয়েছেন তিনি। তাতেই অভিনেতার চোখ জুড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা জানালেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় পরিবর্তন আনতে চাইছেন, তিনি বাংলার অগ্রগতি চান। সেটা নিঃসন্দেহে ভাল উদ্যোগ। আমি মুখ্যমন্ত্রীকে শুরু থেকে শুরু করতে বলেছি। কাল যখন কলকাতায় বিমান থেকে নামলাম, দেখলাম, পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আমার খুব ভাল লেগেছে। আমি সেটা বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।’

অর্থাৎ অনুপম খেরের বিশ্বাস, বিজেপি সরকারের শাসনাধীনে বাংলার অনেক উন্নতি হবে। এরপর কলকাতায় এসে তিনি বাংলাকে আরও সুন্দর দেখতে চান। যেটা পূর্বতন শাসকদলের সমস্য কখনই চোখে পড়েনি অভিনেতার। এরপর বৈঠকে ছবির ব্যাপারে কী আলোচনা হল, তা নিয়ে অভিনেতা বলেন, ‘আমি কলকাতায় একটি ছবি বানাতে চাই। নাম রেখেছি ‘শুরু থেকে শুরু।’ অফিসিয়ালি বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলেছি। ২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষের সিনেমা বাড়ি ওয়ালিতে অভিনয় করেছি। আমাদের শুভকামনা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি এখানে একটি অ্যাক্টিং স্কুলও নির্মাণ করতে চাই।আমরা তো সব বাংলা থেকেই শিখেছি। এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই শেখা। সেটা সিনেমা হোক কিংবা গানবাজনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ঔপন্যাসিক, মাণিকদা, মৃণাল সেনের মতো ফিল্মমেকার, সব এখান থেকেই শেখা। সেই প্রেক্ষিতেই আজ আমার নতুন সিনেমা তৈরির কথা জানাতে এসেছিলাম মুখ্যমন্ত্রীকে।’

তহবিল চুরি নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ট্রাস্টের প্রধান চম্পত রাই

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শেষ করল তুরস্ক

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস, ভাঙছেন বহু বছরের রাজকীয় ঐতিহ্য

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

১১ বছরের শিশুকে নগ্ন করে ঝুলিয়ে বেধড়ক মারধর, জয়নগরে হাড়হিম ঘটনা

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

ক্যাশবাক্সের চাবির মালিক থেকে প্রাক্তন ব্যাঙ্ক কর্মী, রাম মন্দিরের অনুদান চুরিতে গ্রেফতার ৮

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে