বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে রূপকথার গল্প লিখেছে ইকুয়েডর। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে নিজেদের জায়গা পাকা করেছে লাতিন আমেরিকার দেশটি। এই ঐতিহাসিক জয়ের আনন্দে মেতে উঠেছে গোটা ইকুয়েডর। বাঁধভাঙা এই আনন্দ উদযাপনের জন্য গোটা দেশে এক দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। 

বৃহস্পতিবার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন লেরয় সানে। খেলতে নেমেই গোল হজম করে চাপে পড়ে যায় ইকুয়েডর। তবে হতাশায় ভেঙে না পড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। ম্যাচের নবম মিনিটে নিলসন আঙ্গুলোর দুর্দান্ত গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় ছিল দলটি। সেই সুযোগ আসে ম্যাচের ৭৭ মিনিটে। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গঞ্জালো প্লাতা জয়সূচক গোল করে ইকুয়েডরের সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দেন। বিশ্বকাপে এমন সাফল্যের পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শুক্রবার সরকারি ছুটির ঘোষণা করেন তিনি। লেখেন, ‘খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।’ 

আরও পড়ুন: প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শেষ করল তুরস্ক

বিশ্বকাপে কোনো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে এটিই এবারের টুর্নামেন্টে ইকুয়েডরের প্রথম জয়। একই সঙ্গে জার্মানির বিরুদ্ধে এই স্মরণীয় সাফল্য দেশটির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউট পর্বে পৌঁছেছে ইকুয়েডর। অন্যদিকে, পরাজিত হলেও তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান দখল করে পরের রাউন্ডে উঠেছে জার্মানি। একই গ্রুপ থেকে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টও গোল ব্যবধানে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ  ১৬ নিশ্চিত করেছে। 

 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক