‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

Share:

নিজস্ব প্রতিনিধি:   নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের জেরে উত্তাল দিল্লি। যার প্রভাব পড়েছে দেশের একাধিক শহরেও। ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের তারকা থেকে শুরু করে ক্রিকেটার, গায়করা। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিও। তবে তিনি ছাত্রদের সঙ্গে বিক্ষোভে সামিল হতে পারেননি। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সমাজকর্মী জানিয়েছেন তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আগামী পাঁচ দিন সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হবে। যার জেরেই নির্ধারিত ছাত্র-আন্দোলনের কর্মসূচিতে তিনি সরাসরি যোগ দিতে পারেননি। 

শারীরিক অসুস্থতার কারণে আন্দোলনের ময়দানে উপস্থিত থাকতে না পারলেও নিজের অবস্থান থেকে সরেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন। জানিয়েছেন তিনি ছাত্রদের সাহস, দৃঢ়তা এবং গণতান্ত্রিক লড়াইকে সম্পূর্ণ সমর্থন করেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিক্ষোভের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ আমার প্রিয় মুম্বইবাসী, গতকাল আপনাদের বিক্ষোভে আমার যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এইচ১এন১-এ আক্রান্ত হওয়ায় আগামী পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। তা সত্ত্বেও, আমি আপনাদের প্রতি আমার সংহতি ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমি তরুণদের কাছ থেকে সরাসরি খবর পাচ্ছি, তাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো বিক্ষোভে অংশ নিয়েছে এবং উপলব্ধি করেছে যে তাদের কথার কতটা গুরুত্ব রয়েছে। আপনাদের সাহস ও প্রতিজ্ঞা আমাকে ক্রমাগত অনুপ্রাণিত করছে এবং আমি আপনাদের পাশে আছি।’

 

View this post on Instagram

 

 অভিনেত্রীর টিমের  পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শাবানা জির আজ বিক্ষোভে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি ১০২ ডিগ্রি জ্বরসহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এবং ডাক্তার তাঁকে তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’ ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীকে এর আগেও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছিল এবং তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর মাধ্যমে ঘটনাস্থল থেকে নিয়মিত আপডেট শেয়ার করছিলেন। এবারও অসুস্থতার মধ্যেও আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর  পাশে বার্তা নতুন করে আলোচনায় উঠে এসেছে। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন । 

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে