আশা ভোঁসলের পড়াশোনা কোথায় থেমে গিয়েছিল? জানুন তাঁর শিক্ষাজীবনের অজানা গল্প..

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় সঙ্গীত জগতে নেমে এল শোকের ছায়া। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর প্রয়াণে শেষ হল প্রায় আট দশকের এক উজ্জ্বল সঙ্গীতযাত্রা, যা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।

হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বহুমুখী কণ্ঠগুলির মধ্যে অন্যতম ছিলেন আশা ভোঁসলে। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ, গজল, ক্যাবারে থেকে আধুনিক গান, সব ক্ষেত্রেই তাঁর দাপট ছিল অসামান্য। তবে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল তাঁর শিক্ষাগত যোগ্যতা, যা নিয়ে তিনি নিজেই বহুবার আক্ষেপ প্রকাশ করেছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ছোটবেলায় বাবার মৃত্যু তাঁর জীবনে বড় প্রভাব ফেলে। মাত্র নয় বছর বয়সে দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। আর্থিক চাপে পড়ে খুব অল্প বয়সেই তাঁকে কাজ শুরু করতে হয়, ফলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: ‘সঙ্গীত মহলের অপূরণীয় ক্ষতি’, আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ টলি-বলিউডের

তিনি মুম্বইয়ের বালমোহন বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেছিলেন, কিন্তু পরে তা আর এগোয়নি। নিজেই স্বীকার করেছিলেন, পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন না এবং বিশেষ করে অঙ্কের টেবিল মুখস্থ করতে সমস্যায় পড়তেন। কখনও কখনও ক্লাসে উত্তর দিতে না পারার ভয়ে এড়িয়েও যেতেন। যদিও প্রথাগত শিক্ষা তাঁর জীবনে পূর্ণতা পায়নি, তবুও তিনি বাড়িতেই শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নেন। সেই শিক্ষাই তাঁর সঙ্গীত জীবনের মজবুত ভিত্তি তৈরি করে। বাস্তব অভিজ্ঞতা, নিরলস পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি হয়ে ওঠেন ভারতীয় সংগীতের এক অবিস্মরণীয় নাম। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি পড়াশোনা চালিয়ে যেতে পারতেন, তাহলে ইংরেজি গানে আরও বড় সাফল্য পেতে পারতেন। সেই আক্ষেপ তিনি সারাজীবন বহন করেছেন। তাঁর মতে, সেই সময়ে মেয়েদের শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি খুব ইতিবাচক ছিল না, যা তাঁর শিক্ষাজীবন থামিয়ে দেয়।পরবর্তীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড, অমরাবতী বিশ্ববিদ্যালয় এবং নর্থ মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়। আশা ভোঁসলের প্রয়াণে ভারত হারাল এক অমূল্য সম্পদ। তবে তাঁর কণ্ঠ, তাঁর গান এবং তাঁর জীবনের গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতেই থাকবে।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়