এই মুহূর্তে

প্রধানমন্ত্রীর পর লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হতে চলেছেন আশা ভোঁসলে, বিদ্যা বালন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। কয়েক দশক ধরে দেশের সঙ্গীত জগতে রাজত্ব করছেন। কোকিল কন্ঠী লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে দুই বোনের জার্নিটা নিছকই মসৃণ ছিলনা। কেরিয়ারের প্রথম পর্যায়ে অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাঁদের ইন্ডাস্ট্রিতে সাফল্য একদিনের নয়, আশা পারেখ থেকে ঐশ্বর্য রাই বচ্চন সকলের কন্ঠেই বসেছে লেজেন্ড্রারি এই দুই বোনের সুরেলা কন্ঠ। শুধু বলিউড নয়, গোটা বিশ্বে আশা ও লতা এক অনন্য সৃষ্টিকারী নাম। ইতিহাসে খোদাই করা থাকবে সারাজীবন। ২০২২ সালে ৬ ফেব্রুয়ারি মারা গিয়েছেন লতা মঙ্গেশকার। মাল্টি অর্গ্যান ফেইলিওর হয়ে মারা গিয়েছেন তিনি। তাঁর মৃত্যু ক্ষত এখনও গোটা দেশে বহাল।

যাই হোক, গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) মঙ্গেশকর পরিবার থেকে ঘোষণা করা হয়েছে, ২০২৩ সালে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। লতা মঙ্গেশকরের ছোট বোন, আশা ভোঁসলে আগামী ২৪ এপ্রিল, তাঁদের বাবা এবং থিয়েটার-সংগীত প্রবীণ দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি দিবসে এই স্বীকৃতি পাবেন।

লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারটি প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি জাতি, মানুষ এবং সমাজের প্রতি তাঁর পথভ্রষ্ট অবদান রেখেছেন। গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির প্রথম প্রাপক ছিলেন। মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা প্রেসনোট অনুযায়ী, আশা ভোঁসলের পাশাপাশি চলতি বছর ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য প্রবীণ গজল গায়ক পঙ্কজ উধাস, বছরের সেরা নাটকের জন্য প্রশান্ত দামলে ফ্যান ফাউন্ডেশনের গৌরী থিয়েটার্স, ইওমান সমাজসেবার জন্য সদগুরু সেবা সংঘ ট্রাস্ট, সাহিত্যে অবদানের জন্য বাগবিলাসিনী পুরস্কার-সহ গ্রন্থালি প্রকাশন, সিনেমা ও নাটকে অবদানের জন্য অভিনেতা-পরিচালক প্রসাদ ওক, এবং অভিনেতা বিদ্যা বালান সিনেমায় অবদানের জন্য এহেন বিশেষ পুরস্কার পাবেন। লতা মঙ্গেশকরের অন্য দুই ছোট ভাইবোন সঙ্গীত পরিচালক হৃদয়নাথ মঙ্গেশকর, ঊষা মঙ্গেশকর বলেছেন, এই পুরস্কারে প্রদানে তাঁদের উদ্দেশ্য হল সঙ্গীত, নাটক, শিল্প, চিকিৎসা এবং সামাজিক কাজের মতো বিভিন্ন ক্ষেত্রের লোকদের সম্মান করা। এদিন শানমুখানন্দ হলে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হৃদয়নাথ মঙ্গেশকর, আয়োজকরা যোগ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ