চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুরুতেই শীর্ষস্থান দখল, টিআরপিতে রাজ করছেন অপরাজিতা আঢ্য

নিজস্ব প্রতিনিধি: একদিকে ক্রিকেটের মহাযুদ্ধ শুরু, অন্যদিকে টিভির মালিকত্বও শেষ। বাড়ির মা-বোনদের হাত থেকে হাতছাড়া রিমোট। কারণ বিশ্বকাপের রোষে সব ধারাবাহিকের স্থায়িত্ব এখন লিমিটেড মাত্র। আর তারই ফল পড়ল TRP তে। যদিও পর্দায় সেরার স্থান ধরে রাখতে হাড্ডাহাড্ডি লড়াই চলছেই। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ। একদিকে যেমন ফুলকির মেজাজ ভারী, অন্যদিকে তোমাদের রানী, অপরাজিতা আঢ্যও কোনও অংশে কমতি নেই। শুরুতেই একেবারে ছক্কা হাঁকিয়েছেন। এবার পুজোতে নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে সবচেয়ে ভালো ফল করছে লাভ বিয়ে আজকাল আর জল থই থই ভালোবাসা। তবে সেরার স্থান হাতছাড়া করেনি অনুরাগের ছোঁয়া। তবে দ্বিতীয় স্থানের দখলে ফুলকি আর জগদ্ধাত্রী।

তিনে নিম ফুলের মধু। পর্ণা আর সৃজনের মধ্যে ছাড়াছাড়ি দর্শকরা একেবারে চেটেপুটে উপভোগ করছেন। এদিকে মিলি-কে খুব নাকানি চোবানি খাওয়াচ্ছে অপরাজিতা আঢ্যর জল থৈ থৈ ভালোবাসা। এমনিতেই অপাদি ভক্তদের কাছে প্রাণ। এদিকে কার কাছে কই মনের কথা-তে তো শিমূল একেবারে ধরেছে রুদ্ররূপ। দর্শকদের কাছে সেটাও মনমতো হয়েছে। চলুন আর বকবক না করে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের TRP র ফলাফল। 

এক নজরে দেখে নিন টিআরপিতে সেরা ১০-এর তালিকা

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৫) (স্টার জলসা) 

দ্বিতীয়- ফুলকি / জগদ্ধাত্রী (৭.৮) (জি বাংলা) 

তৃতীয়- নিম ফুলের মধু (৭.৪)

চতুর্থ- সন্ধ্যাতারা (স্টার জলসা)/ কার কাছে কই মনের কথা (৭.২) (জি বাংলা)

পঞ্চম- হরগৌরী পাইস হোটেল (৬.৮) (স্টার জলসা) 

ষষ্ঠ- তুঁতে (স্টার জলসা) /রাঙা বউ ( ৬.৫) (জি বাংলা)

সপ্তম- লাভ বিয়ে আজকাল (স্টার জলসা) / জল থৈ থৈ ভালোবাসা (৬.৩) (স্টার জলসা) 

অষ্টম- তোমাদের রাণী (৬.১) (স্টার জলসা) 

নবম- বাংলা মিডিয়াম (৫.৯) (স্টার জলসা)  

দশম- ইচ্ছে পুতুল (জি বাংলা) / মিলি ( ৫.৬)(স্টার জলসা) 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ