চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের মাঝেই সুখবর দিলেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। সংসার পূর্ণ হতে চলেছে তাঁদের। মেয়ে দুয়া সিংহ পাড়ুকোনের দেড় বছরের মাথায় আবারও মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রবিবার (১৯ এপ্রিল) মেয়ের হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে দ্বিতীয়বার গর্ভাবস্থার ঘোষণা দিয়েছেন তারকা জুটি। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তারকা জুটিকে অভিনন্দন জানানোর ধুম উঠেছে। পাশাপাশি অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর সহকর্মীরাও। তবে অভিনেত্রীর দ্বিতীয়বার গর্ভাবস্থার ঘোষণাটি ভক্তদের অবাক করেছে। দীপিকার শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে দুয়ার হাতে থাকা প্রেগন্যান্সি টেস্ট কিটটিতে দুটি গোলাপি রেখা রয়েছে, যা প্রেগনেন্সির পজিটিভ ফলাফলের চিহ্ন বোঝায়।

এই পোস্টে ভালবাসা প্রকাশ করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “অভিনন্দন”। কিয়ারা আদভানিও লাল হার্ট ইমোজি শেয়ার করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও একইভাবে তাঁদের ভালবাসা জানিয়েছেন। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রা, করিনা কাপুর, আলিয়া ভাট, মৌনী রায়, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়া, শোভিতা ধুলিপালা এবং বিক্রান্ত ম্যাসিও তাঁদের অভিনন্দন জানিয়েছেন। ২০২৪ সালে দীপিকা ও রণবীর তাঁদের প্রথম সন্তান দুয়াকে স্বাগত জানান। দুয়ার এক বছর পূর্তিতে, তাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রথমবার বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদিকে বর্তমানে রণবীর তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্য উপভোগ করছেন। ১৯ মার্চ মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসের রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। মাত্র পাঁচ সপ্তাহে এটি বিশ্বব্যাপী ১৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে। এমনকী ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশ্বব্যাপী ১৭৪২ কোটি টাকা সংগ্রহকেও পিছনে ফেলে দিয়েছে।

 

আদিত্য ধর পরিচালিত এই দুই পর্বের ফ্র্যাঞ্চাইজিটি সম্মিলিতভাবে ৩০০০ কোটি টাকারও বেশি আয় করেছে। এদিকে দীপিকাকে পরবর্তীতে শাহরুখ খানের সাথে ‘কিং’ ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টারের পর তাদের ষষ্ঠ যৌথ কাজ। এই ছবির মাধ্যমে সুহানা খানেরও প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে এবং এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও দীপিকার হাতে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির ‘রাকা’ ছবিটি রয়েছে। রণবীরকে এরপর দেখা যাবে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতার ছেলে জয় মেহতা পরিচালিত ‘প্রলয়’ ছবিতে।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ