‘রাকা’-তে দীপিকার অ্যাকশন দৃশ্যে বড় বদল, গর্ভবতী নায়িকার সুরক্ষার্থে কী সিদ্ধান্ত অ্যাটলির?

রাকার জন্যে দীপিকা পাডুকোনের ৫০ দিনের শুটিং বাকি আছে। অভিনেত্রীর নিরাপত্তার স্বার্থে তাঁর বেশিরভাগ তীব্র অ্যাকশন করবে বডি ডাবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য দ্বিতীয়বার প্রেগন্যান্সির ঘোষণা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়ার দেড় বছরের মধ্যে আবারও মা হতে চলেছেন অভিনেত্রী। খবরটি যেমন ভক্তদের হতবাক করেছিল, তেমনি আনন্দও দিয়েছে। এদিকে তাঁর প্রেগন্যান্সির ঘোষণার কয়েকদিন আগেই আল্লু অর্জুনের সঙ্গে তাঁর ছবি ‘রাকা’র ঘোষণা করা হয়েছে। যদিও ছবিটির ঘোষণা অনেকদিন আগে হলেও নাম জানানো হয়নি। অবশেষে আল্লু অর্জুনের ৪৪ তম জন্মদিনে তাঁর পরবর্তী ছবির নাম ঘোষণা করা হয়। ছবিতে তিনি প্রথমবারের মতো দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধবেন। সেটাই ভক্তদের জন্যে আকর্ষণীয় বিষয়। কিন্তু গর্ভবতী অবস্থায় তিনি ছবির শুটিং করবেন কী করে, তাহলে কী নায়িকা পরিবর্তন হবে? সেই নিয়েই জল্পনা ছিল তুঙ্গে।

যদিও নির্মাতাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দীপিকা ছবির শুট করছেন।আরও জানা যায়, প্রেগন্যান্ট অবস্থাতেও তিনি থেমে নেই। শাহরুখের কিং ছবির শুটিংও চালিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, রাকার জন্যে দীপিকা পাডুকোনের এখনও ৫০ দিনের শুটিং বাকি আছে। তবে, দ্বিতীয় গর্ভধারণের কারণে অভিনেত্রীর নিরাপত্তার স্বার্থে তাঁর বেশিরভাগ তীব্র অ্যাকশন দৃশ্যে একজন বডি ডাবল ব্যবহার করা হবে। একটি প্রতিবেদন অনুসারে, ‘দীপিকার গর্ভধারণের খবর শুনে অ্যাটলি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তিনি শুটিংয়ের সময়সূচি নিয়ে আতঙ্কিত না হয়ে, তাঁর দলের সঙ্গে বসে একটি বিকল্প পরিকল্পনা করেছেন। দীপিকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সে তাঁর বডি ডবলকে ব্যবহার করা হবে। অভিনেত্রী ইতিমধ্যেই কিছু ক্লোজ-আপ শুট করেছেন এবং চূড়ান্ত প্রিন্টের জন্য ভিএফএক্স ব্যবহার করে সেগুলোকে যুক্ত করা হবে।’

এছাড়াও, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ‘রাকা’-র নির্মাতারা দীপিকা পাডুকোনকে দিয়ে সমস্ত অ্যাকশন স্টান্ট করানোর ঝুঁকি নিতে চান না, কারণ ছবিটিতে তাঁর একাধিক অ্যাকশন-ধর্মী ভূমিকা রয়েছে। ছবিটিতে আল্লু অর্জুনের এন্ট্রি একটি বড় অ্যাকশন দৃশ্যের মধ্যে দিয়ে হবে। যা এখন একজন বডি ডাবল করবেন। আর দীপিকা ছবির অন্যান্য সফট-রোমান্টিক অংশের শুটিং চালিয়ে যাবেন। তাঁর চরিত্রে কোনও কাটছাঁট করা হচ্ছেনা। তিনি রাকার নায়িকাই থাকবেন। ‘রাকা’ পরিচালনা করেছেন অ্যাটলি এবং প্রযোজনা করছে সান পিকচার্স। শোনা যাচ্ছে, ছবিটিতে আরও অভিনয় করবেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর। এটি ২০২৭ সালে মুক্তি পাবে। এদিকে শাহরুখ খানের কিং-এও নায়িকা থাকবেন দীপিকা। ‘কিং’ ছবির নির্মাতারা দীপিকার অংশের শুটিং দ্রুতগতিতে করছেন, যাতে সমস্ত অ্যাকশন এবং গানের দৃশ্যগুলো শুটিংয়ের একেবারে প্রাথমিক পর্যায়েই শেষ করা যায়।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা