গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছিলেন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী ফ্লাইটের পাইলট। সূত্রের খবর, গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন তিনি। ডোপ টেস্টে ওই পাইলটের রক্তে পাওয়া গিয়েছে গাঁজার নমুনা। এবার ওই পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু করবে ডিজিসিএ। ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটকে কেন্দ্র করে এমনই বিস্ফোরক তথ্য সামনে এল। ফুকেত থেকে দিল্লিগামী বিমানটি অবতরণের কিছুক্ষণ আগেই টার্বুল্য়ান্সের মধ্যে পড়েছিল। সেই টার্বুল্য়ান্সে পড়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। যার ফলে বিমানে থাকা যাত্রী সহ ক্রু সদস্যরা আহত হন। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটের চালক ও ক্রু সদস্যদের প্রোটোকল মেনে ডোপ টেস্ট করা হয়। সূত্রের খবর, সেই ডোপ টেস্টে এক পাইলট উত্তীর্ণ হতে পারেননি। যার ফলে ওই পাইলটকে শাস্তি হিসেবে বসিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ওই পাইলটের ফের ডোপ টেস্ট করা হয়। তাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। উল্টে তাঁর রক্তে পাওয়া গিয়েছে গাঁজার নমুনা।

আরও পডুন: বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

গত ৪ আগস্টের ঘটনার পর এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটের উভয় পাইলটকেই বাধ্যতামূলকভাবে বসিয়ে দেওয়া হয়েছিল। তাঁদের শারীরিক পরীক্ষাও হয়েছে। যার মধ্যে এক পাইলটের শরীরে মিলেছে গাঁজার নমুনা। যদিও দুই পাইলটকেই আপাতত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, গোটা ঘটনার রিপোর্ট ডিজিসিএ-এর কাছে পাঠাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারপরেই যাবতীয় পদক্ষেপ নেবে ডিজিসিএ। ফুকেত-দিল্লিগামী ফ্লাইটের ঘটনাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ইতিমধ্যেই তলব করা হয়েছে এয়ার ইন্ডিয়ার সিইও-কে।

গত ৪ আগস্ট এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটটি থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লি রওনা দিয়েছিল। তাতে ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। দিল্লি পৌঁছনোর প্রায় এক ঘন্টা আগে যাত্রীবাহী বিমানটি হঠাৎই তীব্র টার্বুল্যান্সের মধ্যে পড়ে এবং প্রবল ঝাঁকুনি অনুভব হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যেই বিমানটি আচমকা ৩০০ ফুট নেমে গিয়েছিল বলে অভিযোগ। ঝাঁকুনি ও ধাক্কায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন, মাথা ও শরীরে আঘাত লাগে যার ফলে। কেবিনের ওভারহেড বিন খুলে যায় এবং ভিতরের জিনিসপত্র ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় আভ্যন্তরীন তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকার তদন্তের দায়িত্ব দিয়েছে এএআইবি-কে। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল