বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ, পবিত্র এবং সৌভাগ্যের কারক হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতি দেবগুরু বা দেবতাদের শিক্ষক হিসেবেও পরিচিত। মানবজীবনে জ্ঞান, ধর্ম, ধনসম্পদ ও সাফল্যের প্রতীক হল এই গ্রহ। নিজ রাশি কর্কটে বৃহস্পতির উদয় একটি অত্যন্ত শুভ ঘটনা। বৃহস্পতির উদয়ের সঙ্গে সঙ্গে এর শুভ প্রভাব পড়তে শুরু করে জাতক-জাতিকাদের উপর। ১৫ জুলাই থেকে দেবগুরু বৃহস্পতি অস্তগামী অবস্থায় রয়েছেন। আগামিকাল বুধবার (১২ অগস্ট) ভোর ৫:০৩ মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে উদিত হবে। ২৮ দিন পর, বৃহস্পতির এই উদয় বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য সুখবর বয়ে আনতে চলেছে। জেনে নিন, বৃহস্পতির এই পরিবর্তন কোন রাশির উপর কি প্রভাব বিস্তার করতে চলেছে…  

মেষ রাশি 

যারা চাকরি এবং নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত তারা দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন। বাসস্থান, কর্মক্ষেত্র বা কাজের ধরণে পরিবর্তন আসতে পারে। তবে, স্বাস্থ্য সংক্রান্ত কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। 

বৃষ রাশি

এই সময়টা বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

মিথুন রাশি 

এই সময়টি আর্থিকভাবে খুব লাভজনক হবে। অর্থ সঞ্চয় হবে এবং বাড়িতে ভাল কিছু হবে। পুরনো সমস্যার সমাধান হবে।

কন্যা রাশি 

লাভের নতুন পথ খুলে যাবে। নতুন অংশীদারিত্ব ও সম্পর্কের ক্ষেত্রে সাফল্য আসবে। বিবাহ এবং সন্তান লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। 

বৃশ্চিক রাশি 

কর্মজীবন ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য মিলবে। শিল্পকলা, শিক্ষা, খেলাধুলা এবং গণমাধ্যমের  সঙ্গে জড়িতরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন।

মকর রাশি 

পরিবারে শুভ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিকভাবে লাভবান হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে।

মীন রাশি 

সন্তানদের কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন। সমস্ত বাকি কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

এই ৫টি রাশিকে সতর্ক থাকতে হবে 

কর্কট রাশি 

যেকোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য, বাড়ি এবং যানবাহন মেরামতের খরচ বাড়তে পারে। 

সিংহ রাশি 

আপনার বা আপনার পরিবারের কোনও সদস্যের বাসস্থান বা কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। নির্মাণ কাজ এবং নতুন কেনাকাটার খরচ বাজেট ছাড়িয়ে যেতে পারে। 

তুলা রাশি 

আপনার কর্মক্ষেত্র বা বাসস্থানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নির্মাণ, ক্রয় বা সংস্কারের জন্য বড় অঙ্কের অর্থব্যয় হতে পারে।

ধনু রাশি 

সাফল্য অর্জনের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে এবং খরচও বেশি হবে। চলমান কাজে শেষ মুহূর্তে বাধা আসতে পারে, তাই ধৈর্য ধরুন এবং যে কোনও ধরনের সংঘাত এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি

সাফল্য অর্জনের জন্য আরও কিছুটা সময় দিতে হবে। আদালতের মামলা বা বিবাদে নিয়ে সতর্ক থাকুন। একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল