ছেলের জন্যে রাখা ‘ব্রেস্টমিল্ক’ খেয়ে ফেলেন, হাটে হাঁড়ি ভাঙতেই কী করলেন আয়ুষ্মান?

ছেলের জন্যে বোতলে ভরে রাখা 'ব্রেস্টমিল্ক' খেয়ে ফেলেছিলেন আয়ুষ্মান খুরানা, নিজের বইয়ে স্বামীর এই কীর্তির কথা লিখেছিলেন অভিনেতার স্ত্রী তাহিরা কাশ্যপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের জন্যে বোতলে ভরে রাখা ‘ব্রেস্টমিল্ক’ খেয়ে ফেলেছিলেন আয়ুষ্মান খুরানা, নিজের বইয়ে স্বামীর এই কীর্তির কথা লিখেছিলেন অভিনেতার স্ত্রী তাহিরা কাশ্যপ। কিন্তু জানেন, বিষয়টি আয়ুষ্মানের কানে যেতেই কী হয়েছিল? আয়ুষ্মান-তাহিরার প্রেমের গল্প কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। শৈশবের ভালবাসা থেকে বিয়ে, এখন তাঁরা দুই সন্তানের বাবা-মা। যদিও অভিনেতা কাজের বাইরে একেবারে সাংসারিক। তবে তাহিরা শুধু আয়ুষ্মানের স্ত্রীই নন, পেশায় একজন লেখক, পরিচালকও। মারণরোগ ক্যান্সার থেকেও বেঁচে ফিরেছেন তিনি। ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত হয় তাঁর বই ‘দ্য সেভেন সিনস অফ বিয়িং আ মাদার’।

যেখানে তিনি তাঁর জীবনের একটি অত্যন্ত মজার এবং ব্যতিক্রমী ঘটনা তুলে ধরছিলেন। তিনি লিখেছেন, তাঁর ছেলে বিরাজবীরের বয়স যখন ৭ মাস ছিল, তখন আয়ুষ্মানের সঙ্গে তাঁকে ব্যাঙ্ককে যেতে হয়েছিল। আর তাহিরা তাঁর শিশুপুত্রকে বাবা-মায়ের কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণে ছেলের জন্য বুকের দুধ বের করে পাত্রে জমা করতেন তাহিরা। কিন্তু একদিন তিনি লক্ষ্য করেন যে, কয়েকটি পাত্র খালি। যাতে তিনি অবাক হন। আর স্বামী আয়ুষ্মানকে জিজ্ঞাসা করেন, এতগুলো বোতলের দুধ কোথায় গেল? আয়ুষ্মান উত্তরে বলে ছিলেন, তিনি তা প্রোটিন শেকের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলেছেন। আয়ুষ্মান বলেছিলেন, দুধটি একদম সঠিক তাপমাত্রায় ছিল, অত্যন্ত পুষ্টিকর এবং প্রোটিন শেকের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছিল। এরপর থেকে যখন তিনি ছেলের জন্যে বুকের দুধ বের করে রাখতেন, আয়ুষ্মানের থেকে লুকিয়ে রাখতেন। এই মজার ঘটনাটি নিজের লেখা বইয়ে ব্যাখ্যা করেছেন তাহিরা। স্বামীকে দুথচোর হিসেবে অভিহিত করেছেন।

তবে তাহিরার এই প্রকাশনায় ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ ঘটনাটিকে মজাদার মনে করলেও, অন্যরা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ব্যাক্তিগত জীবনের এই তথ্য ফাঁস করায় আয়ুষ্মান খুবই রেগে গিয়েছিলেন। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীর বইয়ে বর্ণিত স্তন্যদুগ্ধের গল্পটি নিয়ে আয়ুষ্মান বলেছিলেন, ‘পাঠক হিসেবে এটা বিনোদনমূলক হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুবই ব্যক্তিগত একজন মানুষ। আমার স্ত্রী আমার থেকে অনেকটাই আলাদা। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই আমরা একে অপরের থেকে আলাদা। এটা হয়তো কারও কাছে বিনোদনমূলক হতে পারে, কিন্তু আমি এটা পড়ি না। ও যা খুশি তাই করবে, কিন্তু আমি ওরকম মানুষ নই।’

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের