‘যিশু-সোলাঙ্কি’ টলিপাড়ার নতুন জুটি, আসছে ফেব্রুয়ারীতে

অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবি সিঙ্গল পেরেন্টিংয়ের কথা বলবে তার আভাস মিলছেই। বুধবার মুক্তি পেল এই ছবির প্রথম গান 'এই মায়াবী চাঁদের রাতে'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি ‘বাবা, বেবি ও…’। দীর্ঘ অতিমারি পরিস্থিতিতে আটকে ছিল এই ছবির শুভমুক্তি। অবশেষে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই এক দীর্ঘ তালিকা প্রকাশ করে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় তাদের আগামী ছবিগুলির নাম। তার মধ্যেই একটি হল ‘বাবা বেবি ও…’। অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবি যে সিঙ্গল পেরেন্টিংয়ের কথা বলবে তার আভাস মিলছেই। বুধবার মুক্তি পেল এই ছবির প্রথম গান ‘এই মায়াবী চাঁদের রাতে’।  এই গানের মধ্যে দিয়েই আপাতত এই নতুন জুটির রোম্যান্টিসিজম উপভোগ করবেন দর্শক। এক প্রবাসী বাঙালি চমক হাসান ও ফিরোজা বহ্নি এই গানের গীতিকার ও সুরকার। গানে শোনা যাবে চমক হাসান, ইক্সিতা মুখোপাধ্যায়, হেমলতা চক্রবর্তী ও বর্ণমালার কন্ঠ।  এই ছবির চিত্রনাট্যকার জিনিয়া সেন, সংলাপ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের।

উইন্ডোজের ছবি মানেই তা থেকে এক আলাদা প্রত্যাশা থাকে দর্শকের। আর এই ছবিও যে তার ব্যাতিক্রম হবে না সে কথা বলাই বাহুল্য। সিঙ্গল পেরেন্টিং নিয়ে কথা বলবে এই ছবি। একজন সিঙ্গল বাবার ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। প্রসঙ্গত, এর আগেও এক ধারাবাহিকে যিশুকে দেখা গিয়েছিল সিঙ্গল ফাদারের ভূমিকায়। এই ছবিতে তাঁর চরিত্রের নাম  মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় যার দেখা হয় বৃষ্টি রায়ের সঙ্গে। পাল্টায় সম্পর্কের সমীকরণ। ভালবাসার সম্পর্ক দানা বাঁধে মেঘ আর রোদ্দুরের। সবথেকে মজার বিষয় যেটি তা হল এদিন ছবির মিউজিক লঞ্চে অনস্ক্রিন তাঁদের কী অবস্থান তা অভিনয় করেও বোঝালেন তাঁরা। আর এই সবকিছুর মধ্যস্থতা যিনি করছেন তিনি হলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। পর্দায় যিশুর বন্ধুর চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে দর্শক এক নতুন জুটিকে পেতে চলেছেন। যিশু ও সোলাঙ্কির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। সকলের সঙ্গে যোগ দিয়েছিলেন ছবির প্রধান দুই মধ্যমণি অর্থাৎ ‘বেবি’ রা। ছবির মিউজিক লঞ্চে খুশি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। আপাতত তাঁদের আগামী ছবির অপেক্ষায় সকলে। আগামী ৪ ফেব্রুয়ারী বড়পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর