বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আসরে তখন জমজমাট আয়োজন। টেবিলে খাবার থরেথরে সাজানো। অতিথিরা কেউ ব্যস্ত গল্পে, কেউ আনন্দে! আচমকাই বদলে যায় গোটা পরিস্থিতি। শুরু হয় মুষলধারে শিলাবৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের ছাদে জমতে থাকে জল ও শিলার স্তূপ। ভারে ছাদ নিচের দিকে ঝুঁকে পড়তেই চেয়ার হাতে ছুটলেন বিয়েতে আসা অতিথিরা। সেই ঘটনার ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। গত ৩ অক্টোবর একটি বিয়ের রিসেপশন চলাকালীন আচমকা তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে হতে থাকে শিলাবৃষ্টিও। অনুষ্ঠানের জায়গাটি ছিল ছাউনি দিয়ে ঢাকা। প্রবল বৃষ্টিতে সেই ছাউনির উপর দ্রুত জল জমতে শুরু করে। শিলার ওজনও বাড়তে থাকে। একসময় ছাদের একটি অংশ নিচের দিকে বেঁকে যায়। পরিস্থিতি বুঝতে দেরি করেননি অতিথিরা। বিপদ এড়াতে কয়েক জন মিলে চেয়ার তুলে ছাদের নীচে দাঁড়িয়ে পড়েন। কারও হাতে চেয়ার, কেউ আবার হাত দিয়ে ছাদ ঠেলে জল সরানোর চেষ্টা করেন। ভিডিওয় দেখা যাচ্ছে, বিয়ের পোশাক পরা অতিথিরা একসঙ্গে ছাদটিকে সামলানোর চেষ্টা করছেন। ভেন্যুর ভিতরে তখনও বিয়ের আয়োজন সাজানো। টেবিলে প্লেট, গ্লাস, খাবার সবই রয়েছে। কিন্তু সেই মুহূর্তে উৎসবের বদলে অতিথিদের কাছে সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় ছাদটি। সেটি আরও নীচে নেমে এলে বড়সড় বিপদ ঘটতে পারত।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: ‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিয়ের পোশাকে অতিথিদের এভাবে চেয়ার তুলে ছাদ সামলানোর দৃশ্য অনেকের কাছেই সিনেমার কোনও দৃশ্যের মত মনে হয়েছে। বিয়ের অনুষ্ঠানটি রীতিমতো ‘স্টর্ম কন্ট্রোল রুমে’ পরিণত হয়েছিল বলেই মন্তব্য করছেন অনেকে। সিডনির ওই ঝড় কতটা ভয়াবহ ছিল, তা বোঝা যায় জরুরি পরিষেবায় আসা ফোনের সংখ্যা থেকেও। নিউ সাউথ ওয়েলসের জরুরি পরিষেবা সংস্থার কাছে ঝড় চলাকালীন ১৮০টিরও বেশি সাহায্যের আবেদন পৌঁছেছিল বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। তবে সৌভাগ্যক্রমে ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। বড় কোনও বিপদও ঘটেনি। বিয়ের আনন্দে সাময়িক আঁচ পড়লেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেন অতিথিরাই। আর তাঁদের সেই অদ্ভুত ‘রেসকিউ অপারেশন’-এর ভিডিওই এখন নেটদুনিয়ায় নজর কেড়েছে।

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর