ব্যাঙ্কে ধার প্রচুর, তবুও ‘পান মশলা’ বিজ্ঞাপণের প্রস্তাব ‘নাকচ’ করেন স্মৃতি, কেন জানেন?

আমি তখন তুলসীর ভূমিকায় অভিনয় করছি, সমাজের চোখ আমি একজন সংস্কারি বধূ, তাই বিবেকের বশবর্তী হয়ে বললাম না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটামুটি সবারই জানা আছে যে, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে, স্মৃতি ইরানি একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ভারতীয় টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ ছিলেন, স্মৃতি ইরানি। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ শোয়ের একজন মুখ্য মুখ ছিলেন, স্মৃতি ইরানি। শোতে তুলসী বিরানির আইকনিক চরিত্রে অভিনয় করেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতি তাঁর প্রাথমিক জীবনের একটি অজানা গল্প ভক্ত দের সঙ্গে শেয়ার করলেন। জানালেন, একজন অভিনেতা হিসাবে তাঁকেও বিতর্কিত ‘পান মসলা’র বিজ্ঞাপণে অভিনয়ের জন্যে তাঁকেও প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি এই ধরনের বিজ্ঞাপনগুলি করতে চান নি, প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি, ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে কথোপকথনের সময়, স্মৃতি জানালেন কীভাবে তাঁর স্বামী জুবিন ইরানির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং তখন তাঁর কাছে কোনও টাকা ছিল না, তাই হোম লোন নিতে হয়েছিল। অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে যখন আমি আমার যাত্রা শুরু করি, তখন আমার কাছে কোনো সঞ্চিত টাকা ছিল না। তখন আমি সদ্য বিবাহিত। তাই তখন বাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে প্রায় ২৫-৩০ লাখ টাকা ধার নিয়ে ছিলাম।” কিন্তু বাড়ির ঋণ শোধ করা তাঁর পক্ষে কঠিন ছিল। তখনই তাঁকে একটি “পান মসলা বিজ্ঞাপন” করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এত অভাব সত্ত্বেও অভিনেত্রী তা প্রত্যাখ্যান করে ছিলেন।

অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে একজন আমার সেটে এসে আমাকে পান মসলার বিজ্ঞাপনের অফার দেয়, যে টাকাটি আমার ব্যাঙ্কের পাওনার দশগুণ অধিক ছিল। বিজ্ঞাপনটি প্রত্যাখ্যান করার পর লোকেরা আমার দিকে তাকিয়ে বলল, ‘তুমি পাগল, তোমার টাকা দরকার’। কিন্তু কেন তিনি এই ধরনের বিজ্ঞাপনগুলি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাও ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, “কারণ এই বিজ্ঞাপণগুলি সবাই রেখে। আমার পরিবারও দেখে, তরুণরাও দেখে। আর আমি এই বিজ্ঞাপনে অভিনয় করলে সবাই ভাববে, আমিও এই পরিবারের একটি অংশ, হঠাৎ প্যান মসলা বিক্রি করছি। আমি তখন তুলসীর ভূমিকায় অভিনয় করছি, সমাজের চোখ আমি একজন সংস্কারি বধূ, তাই বিবেকের বশবর্তী হয়ে বললাম না। কারণ এসব বিজ্ঞাপন বাচ্চারাও দেখে, তাই তাঁদের মনে এফেক্ট ফেলতে চাইনি।”

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০