ফের শুটিং জট টলিপাড়ায়, বন্ধ হতে পারে একাধিক সিরিয়াল

Share:

নিজস্ব প্রতিবেদনঃ ফের টলিপাড়ায় শুটিং জট। ফেডারেশন ও প্রযোজকদের টানাপোড়েনে বন্ধ হতে পারে একাধিক ধারাবাহিকের শুটিং এমনটাই আশঙ্কা।  সমস্যার সমাধানে শনিবার এক বৈঠকে আলোচনায় বসতে চলেছে ফেডারেশন এমনটাই জানা যাচ্ছে। এই জট না কাটলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে শুটিং। যদিও ফেডারেশনের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পেশ করা হয়নি।

দীর্ঘদিনের লকডাউনে অনিশ্চয়তার জীবন কেটেছে অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলীদের। যদিও এবারের লকডাউনে পথ দেখিয়েছিল ‘শুট ফ্রম হোম’। এরপর নিউ নর্মালে ভালো ভাবেই চলছিল শুটিং। কিন্তু হঠাৎই পারিশ্রমিক বৃদ্ধি , শুটিংয়ের নির্ধারিত সময় সবকিছু নিয়েই তৈরি হয় জটিলতা। এরপর থেকেই আবারও ধন্দে টেলি দুনিয়া। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে জি বাংলা ও স্টার জলসারব দুটি ধারাবাহিক ‘রিমলি’ ও ‘ধ্রুবতারা’। থমকে গিয়েছে ‘তিতলি’ ধারাবাহিকের কাজও।

এসব কিছু মিলিয়েই গত কয়েকবছর আগের স্মৃতি উস্কে দিচ্ছে এই ঘটনা। সঠিক পারিশ্রমিকের দাবি ও নির্ধারিত সময় অনুযায়ী কাজের দাবিতে টেলিদুনিয়ার উত্তাল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। যদিও প্রযোজকরা জানাচ্ছেন, এই পরিস্থিতি ঠেকাতে রাজ চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে মধ্যস্থতার অনুরোধ জানানো হবে। সিরিয়ালগুলির ব্যাঙ্কিং সেই রকম নেই। কাজেই সবটা খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে মিটুক চাইছেন সকলেই।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি