‘নেক্রোফিলিক’ নিয়ে সাহসী বাংলা ছবি

'নেক্রোফিলিক', এক অদ্ভুত ও ভয়ঙ্কর রোগ। এবার এই বিষয়কেই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সানি রায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘নেক্রোফিলিক’, এক অদ্ভুত ও ভয়ঙ্কর রোগ। এই রোগে মৃতদেহের সঙ্গে যৌনতার ইচ্ছাই সবথেকে ভয়ঙ্কর এক দিক। এবার এই বিষয়কেই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সানি রায়। ছবির নাম ‘বিষাক্ত মানুষ’। বলা যায় বিকৃত যৌনতাকে নিয়ে এক সাহসী গল্পের সঙ্গে সাহসী পদক্ষেপ নিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই এমন এক বিষয়ভিত্তিক ছবি নিয়ে স্বভাবিকভাবে শুরু হয়েছে শোরগোল।

এমন এক সাহসী ছবির মুখ্য চরিত্রে থাকবেন সৌরভ দাস ও রূপসা মুখোপাধ্যায়। ছবিতে সৌরভ দাস একজন লেখকের ভূমিকায় রয়েছেন। তাঁর চরিত্রের নাম অগ্নিভ বোস। যিনি একজন অসফল লেখক। যার শেষ তিনটে বই পাঠক গ্রহণ করেননি। শুধু তাই নয় এহেন লেখক অগ্নিভর একটি মানসিক রোগ রয়েছে। যা তাঁর জীবনের একটা অন্ধকার অংশ। অগ্নিভর বান্ধবির চরিত্রে অভিনয় করছেন রূপসা চট্টোপাধ্যায়। চরিত্রের নাম রুক্মিণী। যে বুঝতে পারেনা অগ্নিভকে কীভাবে সামলাবে। ঘটনাচক্রে এইসময় নেক্রোফিলিক সিরিয়াল কিলার তৌফিক আসিফের সঙ্গে পরিচয় হয় অগ্নিভর। গল্পের প্রেক্ষাপট সেই সিরিয়াল কিলারকে কেন্দ্র করেই। যে এই ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত। অন্যদিকে লেখক অগ্নিভ তাঁর মানসিক সমস্যা নিয়ে তানা পোড়েনে ভোগেন। তৌফিকের সঙ্গে সাক্ষাতের পর  অগ্নিভ চায় তাঁকে নিয়ে তাঁর আগামী গল্প লিখতে কিন্তু ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি তৌফিককে নিয়ে কি গল্প লিখে উঠতে পারবে অগ্নিভ? সেই নিয়েই এগোবে ছবির গল্প। বলা যায় ছবিটির স্তরে স্তরে রয়েছে এক একটি রহস্য রোমাঞ্চ।

 

উল্লেখ্য, এই ছবিতে চেনা ধাঁচের বাইরে বেরিয়ে দর্শক অন্যভাবে দেখবেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ মিত্রকে। পর্দায় তিনি লেখক অগ্নিভর দিদি। চিরাচরিত ভাবে পর্দায় ইতিবাচক চরিত্র বা কমেডির চরিত্র করে এসেছেন তিনি। কিন্তু এবারে একেবারে নেগেটিভ একটি চরিত্রে তাঁকে দেখতে পাবেন দর্শক। শুধু তাই নয় এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ আসার পর তিনি নিজেও যারপরনাই অবাক। সোনম মুভিজের প্রযোজনায়, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শান্তনু মুখোপাধ্যায়ের চিত্রনাট্যে এ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায়, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন  সঙ্ঘশ্রী সিংহ মিত্র, শুভম, যুধাজিৎ সরকার, জিনা তরফদার, পলাশ হক, সুমনা দাস, রানা বসু ঠাকুর, অনংসা বিশ্বাস প্রমুখ। কলকাতায় জোরকদমে চলছে ছবির শুটিং। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের