উড়ো চিঠির দায় এড়াল বিষ্ণোই, নেপথ্যে কে? তদন্তে পুলিশ

মৃত্যুর হুমকি সংক্রান্ত চিঠি সলমনকে কে পাঠিয়েছে সেই সম্পর্কও লরেন্স কিছু জানেন না বলে জানিয়েছে পুলিশকে। ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার হঠাৎই ভাইজানের পরিবারে নেমে আসে দুশ্চিন্তার কালো ছায়া। একটি বেনামি চিঠিতে মৃত্যুর হুমকি দেওয়া হয় সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে। চিঠিটি পাওয়া যায় সালমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে। যেখানে প্রত্যেকদিন প্রাতঃভ্রমণে যান সলমনের বাবা সেলিম খান। সেই চিঠিতে ‘সিধু মুসেওয়ালার মত অবস্থা করে দেওয়া হবে’ বলেও হুমকি দেওয়া হয়। এরপরে চিন্তায় পড়ে যায় ভাইজান ও তাঁর পরিবার। ইতিমধ্যেই সালমান ও সেলিম খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ

সোমবার সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবিতে দেখা যায় ভাইজানের বাড়ির চারপাশ মুম্বাই পুলিশের কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন কারা পাঠালেন এই চিঠি তারকা পরিবারে? অভিযোগের আঙুল উঠেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দিকে। ইতিমধ্যেই এই বিষয়ে দিল্লি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। মৃত্যুর হুমকি সংক্রান্ত এই চিঠির বিষয়টিতে একেবারেই তার কোনো হাত নেই বলে দিল্লি পুলিশকে জানিয়েছে লরেন্স। শুধু তাই নয় এই মৃত্যুর হুমকি সংক্রান্ত চিঠি সলমনকে কে পাঠিয়েছে সেই সম্পর্কও লরেন্স কিছু জানেন না বলে জানিয়েছে পুলিশকে। 

বিষ্ণোইকে এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার একটাই কারণ তিনি  ২০১৮ সালে ‘রেস থ্রি’ ছবির শুটিং চলাকালীন সলমনকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। বলেছিল যে যোধপুরেই সলমনকে খুন করবে সে। অন্যদিকে ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর জন্যও কিন্তু অভিযোগের আঙুল উঠেছে বিষ্ণোইয়ের দিকে। পাঞ্জাবের রাস্তায় কোন নিরাপত্তারক্ষী ছাড়া একাই জিপ চালাচ্ছিলেন গায়ক। তখনই তাঁর উপর আক্রমণ করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। মৃত্যু হয় সিধুর। আর একের পর এক এই ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে। 

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর