আসানসোলে বিজেপির প্রার্থী পবন সিংহ, ঘাটালে হিরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। লোকসভা ভোটে আসানসোল ও ঘাটাল আসন জিততে রূপালী পর্দার তারকাদের উপরেই ভরসা রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব। আসানসোল আসনে প্রার্থী করা হয়েছে ভোজপুরী নায়ক পবন সিংকে। আর ঘাটালে দাঁড় করানো হয়েছে খড়গপুরের বিধায়ক তথা বাংলা চলচ্চিত্র জগতে ‘সুপারফ্লপ’ অভিনেতা হিসাবে পরিচিত হিরণ চট্টোপাধ্যায়কে।

২০১৪ সালের লোকসভা ভোটে গায়ক বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপি। প্রথমবার দাঁড়িয়েই বাজিমাত করেছিলেন গায়ক-অভিনেতা। ২০১৯ সালের লোকসভা ভোটে মুনমুন সেনকে হারিয়ে দ্বিতীয়বার সাংসদ হয়েছিলেন বাবুল। যদিও ২০২১ সালের বিধানসভা ভোটের পরে তিনি দল ছেড়ে তৃণমূলে নাম লেখান। উপনির্বাচনে আসানসোল আসন পুনরুদ্ধার করতে ‘বিহারিবাবু’ শত্রুঘ্ন সিনহার উপরে বাজি ধরেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন লাখের বেশি বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে আসানসোল আসন পুনরুদ্ধার করেছিলেন বলিউড কাঁপানো অভিনেতা।

আসানসোল আসন পুনরুদ্ধারে তাই ফের একবার তারকা প্রার্থীকেই হাতিয়ার করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। যেহেতু আসানসোল লোকসভা আসনের ভোটারদের অধিকাংশই হিন্দিভাষী এবং বিহার-ঝাড়খণ্ড থেকে আসা, তাই পবন সিংয়ের মতো ভোজপুরী নায়ককে দাঁড় করানো হয়েছে। পবন সিংয়ের বিশাল সংখ্যক অনুরাগীর কথা মাথায় রেখে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসানসোলের পাশাপাশি ঘাটাল আসনকেও বিশেষ টার্গেট করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই তৃণমূলের তারকা প্রার্থী দেবের জয়ের হ্যাটট্রিক রুখতে প্রার্থী করা হয়েছে টলি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দুই আসনে যুযুধান দুই শিবির তারকাদের প্রার্থী করায় লড়াই অন্যমাত্রা নেবে। শাসকদলের দুই সাংসদকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।  

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?