চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাদক মামলায় ফাঁসলেন বলি নায়িকার ভাই, খুঁজে বেড়াচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভাই আমান প্রীত সিংয়ের। তাঁকে গ্রেফতারির জন্য মাসাব ট্যাঙ্ক পুলিশ অভিযান শুরু করেছে। আমন প্রীত সিংয়ের বিরুদ্ধে মাসাব ট্যাঙ্ক এলাকায় একটি হাই-প্রোফাইল মাদক মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। আমন বর্তমানে পলাতক, এবং তাকে খুঁজে বের করে গ্রেফতারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।

১৯ ডিসেম্বর, পুলিশ কোকেন এবং এমডিএমএ রাখা, পরিবহন এবং বিক্রয়ের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে। এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন মালাকপেটের রিয়েল এস্টেট ব্রোকার নীতিন সিংহানিয়া (৩৫) এবং ট্রুপ বাজারের ব্যবসায়ী শ্রানিক সিংভি (৩৬)। ১৯ ডিসেম্বর চাচা নেহেরু পার্কের কাছে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পর মাসাব ট্যাঙ্ক থানার একজন সাব ইন্সপেক্টরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ‘‌আমার কিছুই হবে না’‌, মহিলাকে ধর্ষণ করে হুমকি বিজেপি কাউন্সিলরের স্বামীর

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ পার্কের পার্কিং এলাকার কাছে একটি ধূসর রঙের গাড়ি থামায়। তল্লাশির সময়, কর্মকর্তারা গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে লুকানো ৪৩.৭ গ্রাম কোকেন এবং ১১.৫ গ্রাম MDMA  উদ্ধার করেছে।  বাজেয়াপ্ত করা মাদক ঘটনাস্থলেই পরীক্ষা করা হয়। এই মাদক পাচারের সঙ্গে নাইজেরিয়ার যোগসূত্র পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময়, গ্রেফতার হওয়া অভিযুক্তরা জানিয়েছে যে তারা নাইজেরিয়ান সরবরাহকারীর কাছ থেকে কোকেন এবং এমডিএমএ পাচ্ছিল। আফ্রিকান কুরিয়ারের মাধ্যমে মাদকগুলি হায়দ্রাবাদে পৌঁছে দেওয়া হচ্ছিল এবং সীমিত সংখ্যক গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছিল বলে জানা গিয়েছে।  ২৪  ডিসেম্বর পুলিশ এই মামলার সাথে জড়িত থাকার অভিযোগে দুই আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করে।  তাদের জিজ্ঞাসাবাদে আমান প্রীত সিং সহ চারজন মাদক সেবনকারীর নাম জানা যায়। পুলিশ জানিয়েছে,  আমান প্রীত সিং এর আগে সাইবারাবাদ পুলিশের নরসিঙ্গি থানায় দায়ের করা মাদক মামলায় অভিযুক্ত ছিলেন।

 পশ্চিম জোনের ডিসিপি চ. শ্রীনিবাস বলেছেন , “জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে, এই মামলায় অমন প্রীত সিংকে একজন ক্রেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক এবং তাকে খুঁজে বের করে  গ্রেফতার করার জন্য বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। মাদক নেটওয়ার্কের সঙ্জগে ড়িত প্রধান সরবরাহকারী এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের সনাক্ত করার জন্য আরও তদন্ত চলছে।”

Published by:

Share Link:

More Releted News:

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ