মুক্তির আগেই বয়কটের ডাক, কাতর কন্ঠে ছবিটি দেখার অনুরোধ আমিরের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই টুইটারে ট্রেন্ড শুরু হয়েছে ‘বয়কট লাল সিং চাড্ডা’ (LAAL SINGH CHADDHA)-র ট্রেন্ড। এই ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই এই ছবি ঘিরে একাধিক বিতর্ক ডানা মেলেছিল। বিশেষ করে এই ছবিতে আমিরের লুক নিয়ে কটাক্ষ করেছিলেন একাধিক নীতিপুলিশরা। আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা, ‘লাল সিং চাড্ডা’। আর তার আগেই আমিরের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হল নেটমাধ্যমে। যেখানে আমিরকে বলতে শোনা গিয়েছিল দেশের পরিস্থিতি নিয়ে। এবার এই বলা কথাগুলোকেই হাতিয়ার করে ক্রমাগত ছবি বয়কট করার ডাক দিয়ে চলেছে নীতিপুলিশরা। নেট-নাগরিকদের দাবি, ‘এতই যখন দেশকে অপছন্দ করেন তাহলে এখানে ছবি কেন প্রকাশ করছেন’। সঙ্গে ছবি বয়কট করার ডাক। আর এতেই অভিনেতা তাঁর চলচ্চিত্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণাকে সম্বোধন করে হতাশা প্রকাশ করেছেন।

প্রায় চার বছর পর পর্দায় ফিরছেন আমির (AAMIR KHAN), সম্প্রতি একটি প্রেস ইভেন্টে আমির নিজেই এই বিষয়ে উল্লেখ করেছেন যে, তিনি তাঁর চলচ্চিত্র বয়কট করার কথা শুনে সত্যিই হতাশা বোধ করেছেন। তাঁর কথায়, “হ্যাঁ, আমি দুঃখিত। এছাড়াও, আমি এই নিয়ে দুঃখিত যে কিছু লোক যারা এই কথা বলছে, তাঁরা সত্যই সত্যই মনে মনে বিশ্বাস করেন যে, আমি এমন আমার শেষ ভারতবর্ষকে পছন্দ করি না। তাঁরা অন্তর থেকেই এটি বিশ্বাস করে, কিন্তু তা একেবারেই অসত্য। ব্যাপারটা এমন নয়। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। অনুগ্রহ করে আমার ফিল্মটি দেখুন।”

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আমিরের পিকে ছবির জন্যেও ক্ষুব্ধ। এই ছবিতে শিবলিঙ্গে দুধ ঢালা, মন্দির তৈরিতে প্রচুর অর্থ ব্যয়-সহ হিন্দু দেবতাদের পূজা করা, এহেন প্রাচীন পদ্ধতিগুলি নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, ২০১৫ সালে একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, “আমাদের দেশটি খুব সহনশীল, তবে এমন লোক রয়েছে যারা কিনা ক্রমশ ছড়িয়ে দিচ্ছে অশুভ ইচ্ছা”। এমনকি তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও, তখন বলেছিলেন, তিনি তাঁদের সন্তানদের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। আর আমিরের এই সাক্ষাৎকার একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা দেশে। যদিও পরে আমির বলেছিলেন যে, তাঁর বলা কথাগুলো ভুলভাবে গ্রহণ করেছে সকলে। লাল সিং চাড্ডা, মুলত হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রিমেক, যেখানে টম হ্যাঙ্কস অভিনয় করেছিলেন। এই ছবিটি পরিচালনা করেছেন, অদ্বৈত চন্দন। এবং এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, করিনা কাপুর খান এবং মোনা সিং। আর এই ছবির মাধ্যমেই দক্ষিণ অভিনেতা নাগা চৈতন্যের বলিউডে অভিষেক করছেন।

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট