ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্র সংগঠন ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে ভাঙচুর এবং তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। উল্টোদিকে ABVP নেতৃত্বেরঅভিযোগ, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আলতাফের নেতৃত্বে তাঁদের সংগঠনের সদস্যদের উপর হামলা চালানো হয়। সংঘর্ষের ঘটনায় অভিষেক পাল ও অরূপ বিশ্বাস নামে দুই ছাত্র জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গিয়েছে, রাখিবন্ধন উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি অনুষ্ঠান করা হবে তা নিয়ে মঙ্গলবার (২৫ অগস্ট) প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যায় এবিভিপির সদস্যরা। অভিযোগ, ওই অনুষ্ঠানে ABVP-র ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন সহযোগিতা করছে, তা নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ABVP-র পক্ষ থেকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আলতাফ-সহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসুচির

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। পুরো ঘটনায় কারা জড়িত, কীভাবে সংঘর্ষের সূত্রপাত এবং অভিযোগের সত্যতা কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দত্তপুকুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়