‘সমাজকে ভুল বার্তা দেওয়া হচ্ছে’, ‘সিংহম’ নিয়ে আপত্তি বম্বে হাইকোর্টের

এটি সমাজের কাছে বিপজ্জনক বার্তা। ছবির একটি দৃশ্যে পুলিশকেই অভিযুক্ত নির্দোষ নাকি দোষী, বিচার করতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই পরিচালক রোহিত শেঠি ‘সিংহম আগেইন’-নিয়ে বড়সড় আপডেট দিয়েছেন। পুজোর মাধ্যমে শুরু হল ‘সিংহম আগেইন’-এর শুটিং। ছবিতে একসঙ্গে পর্দা শেয়ার করবে বলিউডের তিন রথী। অজয় দেবগন, রণবীর সিং এবং অক্ষয় কুমার। বলিউডের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে ‘সিংহম আগেইন’। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি আগামী বছর আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর সঙ্গে যুদ্ধে মুখোমুখি হবে। এছাড়াও ছবিতে দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর-সহ বলিউডের প্রথম সারির নায়িকারাও থাকবেন।

তবে ছবি সূচনা পর্বের আগেই বড়সড় বিপত্তি। বম্বে হাইকোর্ট ছবির গল্প নিয়ে রীতিমতো তুলোধনা করলেন। শুক্রবার ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের বার্ষিক দিবস এবং পুলিশ সংস্কার দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেল আমন্ত্রিত ছিলেন। সেখানেই তিনি বলিউড চলচ্চিত্রে পুলিশ চরিত্রদের ভূমিকা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। কথায় কথায় টানলেন সিংগম ছবির নির্মাতা দেরও। বোম্বে হাইকোর্টের বিচারকের দেওয়া সর্বশেষ বিবৃতি ছবিটিকে ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে বলে আশা করা যাচ্ছে। তাঁর কথায়, সিংঘমের মতো ছবি সমাজকে বিপজ্জনক বার্তা দেয়। চলচ্চিত্রে, পুলিশদেরকে বিচারকদের বিরুদ্ধে দাঁড়াতে দেখা যায়। এই ধরনের চিন্তাভাবনা ভারতীয় ছবিতে আরও বেশি করে দেখানো হচ্ছে বলেই মনে করেন গৌতম পটেল। তাঁর কথায়, ‘শান্ত একটু ভিরু প্রকৃতির বিচারকদের সঙ্গে ছবিতে পুলিশ খারাপ ব্যবহার করে। অভিযুক্ত ছাড়া পাওয়ার জন্য তারা আদালতকে দোষী সাবস্ত করে। তার পর নায়ক একাই আইন নিজের হাতে তুলে নেয়!’ এরই সঙ্গে তিনি ‘সিংহম’ ছবির প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘ছবির শেষে দেখা যায় প্রকাশ রাজের উপর সব পুলিশ চড়াও হয়ে দুষ্ঠের দমন করা হল। কিন্তু সেটা কি প্রকৃত বিচার?’ এই ধরনের বার্তা সমাজের পক্ষে ক্ষতিকর বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, ‘‘বিচার ব্যবস্থার একটা পদ্ধতি রয়েছে।’’ তবে গৌতম পটেলের বক্তব্য প্রসঙ্গে রোহিত অবশ্য এখনও কোনও প্রতিক্রিয় দেন নি। এই ধরনের চিন্তাভাবনা ভারতীয় ছবিতে আরও বেশি করে দেখানো হচ্ছে বলেই মনে করেন গৌতম পটেল। 

বিচারকদের খুব খারাপভাবে চিত্রিত করা হয়। চলচ্চিত্রে পুলিশ দোষীদের ছেড়ে দেওয়ার জন্য আদালতকে অভিযুক্ত করে এবং পুলিশ এককভাবে বিচার প্রদান করে। যেটি কিনা অন্যায়, সমাজে কাছে খারাপ বার্তা প্রেরণ করছে। যদি এই প্রক্রিয়াটি সমাজকে খারাপভাবে প্রভাবিত করছে। সিংহম জুলাই ২০১১ সালে মুক্তি পেয়েছে। আগামী বছর মুক্তি পাবে সিংহম এগেইন। ছবিতে সিংহমের চরিত্রে অজয় ​​দেবগনের সঙ্গে, সিম্বা চরিত্রে রণবীর সিং, বীর সূর্যবংশী চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করবেন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান