আসামে শুরু হচ্ছে হৃতিক-দীপিকা অভিনীত ‘ফাইটার’-এর শ্যুটিং

ছবিতে অনিল কাপুর এবং হৃতিক কে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে দেখা যাবে, হৃতিক রোশনের পরামর্শদাতার ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং সইফ আলি খান অভিনীত ‘বিক্রম ভেদা’, দীর্ঘ কয়েক বছর পর হৃতিক রোশনের কামব্যাক ছবি দেখার জন্যে উত্তেজনা রীতিমতো চরম পর্যায়ে পৌঁছেছিল দর্শকদের মধ্যে। বক্সঅফিসেও দারুণ হিট হয়েছিল এই ছবি। যেখানে হৃতিক কে গ্যাংস্টারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়।

পরবর্তীতে হৃতিক কে দেখা যাবে, ফাইটারে। যেখানে তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই রিলিজ করেছে। যেমন নাচে তিনি সেরা তেমনি অ্যাকশনেও হৃতিকের দক্ষতার কোনো তুলনা হয় না। সম্প্রতি, হৃতিক তাঁর অ্যাকশনের দক্ষতা প্রদর্শনের জন্য আরও উচ্চাকাঙ্ক্ষী পটভূমি বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে, আগামী ১৮ নভেম্বর আসামে যাচ্ছেন হৃতিক, তাঁর সঙ্গে যাচ্ছেন ফাইটার পরিচালক সিদ্ধার্থ আনন্দও। যদিও একটি সূত্র প্রকাশ করছে, “হৃতিকের আজ আসাম কথা রয়েছে। পরিচালক উত্তর-পূর্ব সফরে তাঁর ১০ দিনের সময়সূচী তৈরি করেছেন। হৃতিকের সঙ্গে যোগ দেবেন তাঁর সহ-অভিনেতা দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর। সেখানেই ফাইটারের কিছু শ্যুটিং সম্পন্ন করা হবে।”

ছবিতে অনিল কাপুর এবং হৃতিক কে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে দেখা যাবে, হৃতিক রোশনের পরামর্শদাতার ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর। প্রায় তিন মাস ফাইটিং-এর প্রশিক্ষণ নিয়েছেন হৃতিক। যে কারণে তাঁকে যথেষ্ট ফিটও থাকতে হয়েছে। সূত্রটি যোগ করে, “অভিনেতা আগস্টে তাঁর শারীরিক প্রস্তুতি শুরু করেছিলেন। প্রশিক্ষক ক্রিস গেথিনের সঙ্গে, তিনি তাঁর প্রশিক্ষণের সময়সীমা ৯ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিলেন।” যদিও তাঁর প্রথম শিডিউলটি নভেম্বরের শেষের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ ফাইটার রিলিজ করবে ২০২৩-এ। তবে ২০২৩-এই মুক্তি পাচ্ছে পাঠান। পাঠান, প্রায় চার বছরেরও বেশি সময় পরে শাহরুখ খানের বড় পর্দায় ফিরে আসার চিহ্নিত করছে। ফাইটার পরিচালকের সঙ্গে তৃতীয় সহযোগিতাকে চিহ্নিত করছে। এই জুটি যথাক্রমে ব্যাং ব্যাং (2014) এবং যুদ্ধ (2019) উপহার দিয়েছেন।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে